• সিলেট, রাত ৯:৫৮, ২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে দোকানপাট খোলা নিয়ে নতুন ঘোষনা

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২১, ২০২৬
সিলেটে দোকানপাট খোলা নিয়ে নতুন ঘোষনা

Manual5 Ad Code

সিলেটে দোকানপাট খোলা নিয়ে নতুন ঘোষনা

নিজস্ব প্রতিবেদক

 

সিলেটে দোকানপাট খোলা রাখাসহ সার্বিক জননিরাপত্তা নিয়ে নতুন গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

Manual5 Ad Code

 

Manual1 Ad Code

শনিবার (২১ ফেব্রæয়ারি) বিকালে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) কমশনার এই গণবিজ্ঞপ্তি জারি করেন।

 

Manual3 Ad Code

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, রমজান মাসে ক্রেতা-বিক্রেতাদের সুবিধার জন্য শনিবার (২১ ফেব্রæয়ারি) থেকে ঈদুল ফিতর পর্যন্ত পোশাকের দোকান, টেইলারিং ও বিপণিবিতানগুলোর ক্ষেত্রে আগের বন্ধ রাখার সময়সূচি প্রত্যাহার করা হয়েছে। মানে, এখন এ ধরনের ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে বন্ধ রাখার কোনো বাধ্যবাধকতা নেই।

 

নগরীর প্রধান সড়ক ও ফুটপাতগুলোর বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধান সড়ক ও বিভিন্ন মার্কেটের সামনের ফুটপাত হকারমুক্ত রাখতে হবে। এক্ষেত্রে ব্যতিক্রম হলে বা কোনো দোকানের সামনে হকার দেখা গেলে হকার মালিক ও দোকান মালিক উভয়ের বিরুদ্ধেই কঠোর আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Manual3 Ad Code

নিত্যপ্রয়োজনীয় পণ্যের অতিরিক্ত মূল্য আদায়ের যেকোনো অপচেষ্টা দেখা গেলে এবং নগদ টাকা বহনে পুলিশের সহযোগীতা প্রয়োজন হলে ০১৩৩৯৯১১৭৪২ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। তাছাড়া জিনিয়া অ্যাপ ব্যবহার করেও অভিযোগ করা যাবে।

 

এসএমপির আওতাভুক্ত এলাকায় ইফতারের পর থেকে ভোর পর্যন্ত উচ্চস্বরে গান ও বাদ্যযন্ত্র বাজানো যাবেনা। মোটরসাইকেলের উচ্চ শব্দের ব্যাপারেও কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com