• সিলেট, রাত ২:৩৭, ২৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

আংশিক উৎপাদনে ফিরেছে শাহজিবাজার বিদ্যুৎকেন্দ্র, ক্ষতি ২০ হাজার কোটি টাকা

admin
প্রকাশিত মার্চ ৫, ২০২৬
আংশিক উৎপাদনে ফিরেছে শাহজিবাজার বিদ্যুৎকেন্দ্র, ক্ষতি ২০ হাজার কোটি টাকা

Manual2 Ad Code

আংশিক উৎপাদনে ফিরেছে শাহজিবাজার বিদ্যুৎকেন্দ্র, ক্ষতি ২০ হাজার কোটি টাকা

নিউজ ডেস্ক

 

Manual1 Ad Code

দীর্ঘ ৪৮ মাস বন্ধ থাকার পর অবশেষে আংশিক উৎপাদনে ফিরেছে হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজীবাজারে ৩৩০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্র। ২০২২ সালের ২৯ মে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হওয়ার পর থেকে কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদন সম্পূর্ণ বন্ধ ছিল। ৪৫ কোটি টাকার অভাবে গত ৪৮ মাসে সরকারের ক্ষতি হয়েছে প্রায় ২০ হাজার কোটি টাকা।

Manual6 Ad Code

সংশ্লিষ্ট সূত্র জানায়, অগ্নিকাণ্ডের দিন সঞ্চালন লাইনের একটি ট্রান্সফরমারে আগুন লাগে। আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হলেও তিনটি ট্রান্সফরমারের মধ্যে দুটি সম্পূর্ণ পুড়ে যায় এবং অপরটি উদ্বোধনের কিছু দিন পর ই বিকল হয়ে পড়ে। ফলে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। ক্ষতিগ্রস্ত ট্রান্সফরমার দুটি পুনঃস্থাপনে প্রায় ৪৫ কোটি টাকার প্রয়োজন হলেও দীর্ঘদিন অর্থ অনুমোদন না পাওয়ার কারনে কেন্দ্রটি চালু করা সম্ভব হয়নি।

Manual1 Ad Code

অবশেষে সরকার মেরামত কার্যক্রমে অনুমোদন দেয়। ২০২৫ সালের ২৭ আগস্ট সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে ১১১ কোটি ১৮ লাখ ৮৩ হাজার টাকার একটি প্রস্তাব অনুমোদিত হয়। গ্যাস টারবাইন–২ (জিটি–২) মেরামতের কাজ পায় চীনভিত্তিক প্রতিষ্ঠান SEPCO-III Electric Power Construction। প্রতিষ্ঠানটি গত ২৭ ফেব্রুয়ারি একটি ইউনিট আংশিক সচল করে উৎপাদন শুরু করে। বর্তমানে ১১০ মেগাওয়াট সক্ষমতার একটি ইউনিট থেকে প্রাথমিকভাবে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। শাহজীবাজার বিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী আব্দুল মান্নান জানান, চলতি মাসের মধ্যেই ১৬৫ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবে। আর এতে প্রতিদিন প্রায় ৮ কোটি টাকা সাশ্রয় হবে বলে আশা করছেন তিনি।

তিনি আর জানান বিদ্যুৎ কেন্দ্র টি বন্ধ থাকায় সরকারের ক্ষতি হয়েছে প্রায় ২০ হাজার কোটি টাকা।এ বিদ্যুৎকেন্দ্রটি ২০১৬ সালে বাণিজ্যিক উৎপাদনে আসে। ২০১৭ সালের ১ মার্চ তথকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে কেন্দ্রটির উদ্বোধন করেন। কেন্দ্রটি স্থাপনে ব্যয় হয় প্রায় ২ হাজার ৮০৯ কোটি টাকা।

Manual3 Ad Code

২০২০-২১অর্থবছরে কেন্দ্রটি ৫২ শতাংশ প্ল্যান্ট ফ্যাক্টরে পরিচালিত হয়ে প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে ব্যয় করেছিল মাত্র ২ টাকা ৮৪ পয়সা, যা ফার্নেস অয়েলচালিত বিদ্যুৎ উৎপাদনের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম ছিল।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com