• সিলেট, সকাল ৯:৪৭, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

কোম্পানীগঞ্জে পুলিশের উপর পা থ র খে কো বাহিনীর হা*ম*লা, আ হ ত ৫

admin
প্রকাশিত মার্চ ২০, ২০২৬
কোম্পানীগঞ্জে পুলিশের উপর পা থ র খে কো বাহিনীর হা*ম*লা, আ হ ত ৫

Manual3 Ad Code

কোম্পানীগঞ্জে পুলিশের উপর পা থ র খে কো বাহিনীর হা*ম*লা, আ হ ত ৫

Manual1 Ad Code

কোম্পানীগঞ্জ প্রতিনিধি

Manual1 Ad Code

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরেফিন টিলা থেকে অবৈধ পাথর পরিবহনের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান পরিচালনার সময় কালা বাহিনীর হামলায় ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন।

 

Manual8 Ad Code

 

আহতদের মধ্যে পিএসআই রায়হান উদ্দিন নোমানের অবস্থা গুরুতর বলে জানায় পুলিশ। শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে। এসময় ৪ রাউন্ড গুলি ছুঁড়ে বিজিবি।

Manual7 Ad Code

পুলিশ জানায়, শাহ আরেফিন টিলা থেকে অবৈধভাবে পাথর পরিবহনের বিরুদ্ধে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদার ও ৪৮ বিজিবি এর টু-আইসি মেজর নুরুল হুদার নেতৃত্বে পুলিশ এবং বিজিবি যৌথ অভিযান পরিচালনা করে। এসময় বেশ কয়েকটি মামলায় এজাহার ও ওয়ারেন্ট ভোক্ত দুর্ধর্ষ আসামি শাহ আরেফিন টিলার মাজার ধ্বংসের হোতা জালিয়ারপাড় গ্রামের কালা মিয়াকে ধরতে অভিযান পরিচালনা করা হয়। এসময় কোম্পানীগঞ্জ থানার পিএসআই রায়হান উদ্দিন নোমান কালা মিয়াকে তার নিজ ঘরে আটক করে হাতে হ্যান্ডকাফ পড়ান। তার ঘর থেকে বের হওয়ার সময় কালা মিয়ার ভাই ভাতিজারা পুলিশের উপর হামলা করে কালা মিয়াকে ছিনিয়ে নিয়ে যায়। তখন তাদের দেশীয় অস্ত্রের আঘাতে ৫ পুলিশ সদস্য আহত হোন। আহতদের মধ্যে পিএসআই রায়হান উদ্দিন নোমান মাথায় গুরুতর আঘাত পান। পরে বিজিবি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৪ রাউন্ড গুলি ছুঁড়ে। এসময় অবৈধভাবে পাথর পরিবহনের দায়ে ৩৯টি ট্রাক্টর ও ৫ জনকে আটক করা হয়।

 

আটককৃতরা হলেন- বাহাদুরপুর গ্রামের মৃত সাফী গাজীর ছেলে জাহাঙ্গীল গাজী (৩৮), ছনবাড়ী গ্রামের আজিজুর রহমানের ছেলে মোঃ বিল্লাল (৩০), নতুন জালিয়ারপাড় গ্রামের আঃ মতিনের ছেলে মাসুক মিয়া (৩৫), পুরান নোয়াকোট গ্রামের আছমত আলীর ছেলে ছালিক মিয়া (২০), নালারপাড় গ্রামের মৃত শুক্কুর আলীর স্ত্রী ও কালা মিয়ার মা রুপজান (৬৫)।

এদিকে আহত পিএসআই রায়হান উদ্দিন নোমানের অবস্থা গুরুতর হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া অন্য ৪ পুলিশ সদস্য প্রাথমিক চিকিৎসা নিয়ে বেড রেস্টে রয়েছেন।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com