• সিলেট, রাত ১০:২৪, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

দুই কোটি টাকার সহায়তা পেল সিলেট রেড ক্রিসেন্ট সোসাইটি

admin
প্রকাশিত নভেম্বর ২২, ২০২৬
দুই কোটি টাকার সহায়তা পেল সিলেট রেড ক্রিসেন্ট সোসাইটি

Manual5 Ad Code

দুই কোটি টাকার সহায়তা পেল সিলেট রেড ক্রিসেন্ট সোসাইটি

Manual3 Ad Code

অনলাইন ডেস্ক

 

সিলেটের একজন মহীয়সী নারী রাজিয়া ইয়াকুব কর্তৃক বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিট রেড-ক্রিসেন্ট রাজিয়া ইয়াকুব থ্যালাসেমিয়া প্রজেক্টে দুই কোটি টাকার অনুদান প্রদান করেছেন।

Manual7 Ad Code

 

শনিবার (২১ নভেম্বর) সকালে চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার আব্দুস সালাম।

এসময় তিনি বলেন, নিঃসন্দেহে যারা নিঃস্বার্থভাবে মানুষের পাশে দাঁড়ান, তারাই প্রকৃত মহৎ মানুষ। অন্যের দুঃখ-কষ্ট লাঘব করার মধ্যেই মানবজীবনের প্রকৃত সার্থকতা নিহিত। মহীয়সী নারী রাজিয়া ইয়াকুব এমনই একজন মহান মানুষ। যিনি সমাজের মানুষের কল্যাণের জন্য এগিয়ে এসেছেন। রেড ক্রিসেন্টের প্রতি তার এই ভালবাসা আমরা আজীবন মনে রাখবো।

Manual6 Ad Code

 

রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের চেয়ারম্যান ও সিলেট জেলা পরিষদ প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীমের সভাপতিত্বে এবং রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের সেক্রেটারী মাহবুবুল হক চৌধুরীর সঞ্চালনায় অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট ইউনিটের ভাইস চেয়ারম্যান ও জালালাবাদ গ্যাস এর পরিচালক বদরুজ্জামান সেলিম, রেড ক্রিসেন্ট সোসাইটির স্বাস্থ্য পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হুমায়ুন কবির, সিলেট ইউনিটের কার্যকরি সদস্য আব্দুল্লাহ আল মামুন সামন, সহকারী পরিচালক মিজানুর রহমান জীবন, যুব প্রধান চৌধুরী লাবিব ইয়াসির, মানবতাবাদী নারী রাজিয়া ইয়াকুব,রজিনা রহমান, কবির ইয়াকুব, শাহীন ইয়াকুব এবং পূবালী ব্যাংকের জি এম চৌধুরী সফি মোহাম্মদ প্রমুখ।

 

Manual4 Ad Code

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com