• সিলেট, রাত ১০:০৩, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে ছাত্রদল নেতা হ ত্যা র পরিকল্পনা নস্যাৎ, পরিকল্পনাকারী পাকড়াও

admin
প্রকাশিত মে ১, ২০২৬
সিলেটে ছাত্রদল নেতা হ ত্যা র পরিকল্পনা নস্যাৎ, পরিকল্পনাকারী পাকড়াও

Manual2 Ad Code

সিলেটে ছাত্রদল নেতা হ ত্যা র পরিকল্পনা নস্যাৎ, পরিকল্পনাকারী পাকড়াও

নিজস্ব প্রতিবেদক

Manual5 Ad Code

সিলেট মহানগর পুলিশের শাহপরাণ থানাধীন এক্সেলসিয়র সিলেট হোটেল এন্ড রিসোর্ট (জাকারিয়া সিটি) তে সংঘটিত ছাত্রদল নেতাকে হত্যার পরিকল্পনা চেষ্টা নস্যাৎ করে দিয়েছে পুলিশ। এ ঘটনায় হত্যার পরিকল্পনাকারী ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শুক্রবার (১ মে) বেলা ৩টার দিকে এসব তথ্য জানান মহানগর পুলিশের উপ কমিশনার মঞ্জুরুল আলম।

Manual1 Ad Code

 

তিনি জানান, মহানগর পুলিশ কমিশনারের সার্বিক নির্দেশনায় হত্যার পরিকল্পনার যে ছক তৈরী করা হয়েছিলো তা নস্যাৎ করে দিয়েছে পুলিশ।

Manual4 Ad Code

পুলিশ জানায়, এক্সেলসিয়র সিলেট হোটেল এন্ড রিসোর্ট (জাকারিয়া সিটি) দখলকে কেন্দ্র করে বিরোধের জেরে এক পক্ষ অপর পক্ষকে হত্যার উদ্দেশ্যে ভাড়াটে সন্ত্রাসী নিয়োগ করে। লিজগ্রহীতা রাহাত চৌধুরী ও তার সহযোগীদের বিরুদ্ধে প্রতিপক্ষ পরিকল্পিতভাবে হামলা ও হত্যার ষড়যন্ত্র করে। এ উদ্দেশ্যে তারা সুজন নামের এক ব্যক্তিকে ভাড়া করে এবং মোবাইল ফোনে হত্যার পরিকল্পনা সংক্রান্ত যোগাযোগও করে। বিষয়টি সম্পর্কে তথ্য পাওয়ার পর এসএমপি পুলিশ দ্রুত ব্যবস্থা গ্রহণ করে।

Manual5 Ad Code

গত ২৮ এপ্রিল. তারিখ সন্ধ্যায় অভিযুক্তরা রিসোর্টে প্রবেশের চেষ্টা করলে শাহপরান থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তাদের পরিকল্পনা ব্যর্থ করে দেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা ঘটনাস্থল ত্যাগ করে। এদিকে ভুক্তভোগীর দাখিলকৃত লিখিত অভিযোগের প্রেক্ষিতে শাহপরান (রহঃ) থানার রুজু করা হয়। অভিযোগের ভিত্তিতে হত্যা পরিকল্পনার সঙ্গে জড়িত প্রধান আসামি মাসুকুর রহমানকে (৪৫) গ্রেফতার করা হয়। (ইতোপূর্বে অন্য মামলায় গ্রেফতার থাকায় তাকে “শ্যোন এরেস্ট”) দেখানো হয়েছে।। সেই সাথে অন্যান্য জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

মহানগর পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস জানান, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সর্বদা সজাগ রয়েছে। যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি বা দখলদারিত্বের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com