• সিলেট, সন্ধ্যা ৬:৫০, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেট টেস্টে বড় পরিবর্তন, সাদমানের বদলে জাকির

admin
প্রকাশিত মে ১৪, ২০২৬
সিলেট টেস্টে বড় পরিবর্তন, সাদমানের বদলে জাকির

Manual2 Ad Code

সিলেট টেস্টে বড় পরিবর্তন, সাদমানের বদলে জাকির

অনলাইন ডেস্ক

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের হাতছানি এখন বাংলাদেশের সামনে। মিরপুরে প্রথম টেস্টে ১০৪ রানের দাপুটে জয়ের পর টাইগারদের নজর এখন সিলেটে।

 

আগামী ১৬ মে থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হতে যাওয়া দ্বিতীয় ও শেষ টেস্টকে সামনে রেখে ইতোমধ্যেই অনুশীলনে নেমেছে দুই দল। তবে এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দলে জায়গা পেয়েছেন জাকির হাসান।

Manual5 Ad Code

প্রথম টেস্টে ফিল্ডিং করার সময় ক্যাচ নিতে গিয়ে বুকে চোট পেয়েছিলেন ওপেনার সাদমান ইসলাম। আজ বৃহস্পতিবার সিলেটে দলীয় অনুশীলনে ব্যাটিং করার সময় সেই চোট আবারও মাথাচাড়া দিয়ে ওঠে। মাত্র কয়েক বল খেলার পরই ব্যথার কারণে মাঠ ছাড়তে বাধ্য হন তিনি।

Manual6 Ad Code

এরপর আজ সন্ধ্যায় এক বিবৃতিতে সাদমান ইসলামের জায়গায় জাকির হাসানকে স্কোয়াডে অর্ন্তভূক্তি করার বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

Manual1 Ad Code

 

Manual3 Ad Code

সাদমান ইসলামের বিকল্প হিসেবে বুধবারই সিলেটে উড়িয়ে নেওয়া হয়। আজ দলের সাথে অনুশীলনও করতে দেখা গেছে তাকে। এরপর টিম ম্যানেজমেন্ট আজ সন্ধ্যায় দুই ওপেনারের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে জাকিরকে মূল স্কোয়াডে অন্তর্ভুক্ত করার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com