• সিলেট, রাত ১:৫৪, ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

কৃষকরা আমাদের পেটের চাহিদাপূরণে ব্যস্ত থাকেন: এমপি লুনা

admin
প্রকাশিত মে ২৬, ২০২৬
কৃষকরা আমাদের পেটের চাহিদাপূরণে ব্যস্ত থাকেন: এমপি লুনা

Manual6 Ad Code

কৃষকরা আমাদের পেটের চাহিদাপূরণে ব্যস্ত থাকেন: এমপি লুনা

নিজস্ব প্রতিবেদক

সিলেট-২ আসনের সংসদ সদস্য ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্থ হওয়া কৃষদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে মানবিক সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দিয়ে ছিলেন আমাদের প্রধানমন্ত্রী। আর আজ বিশ্বনাথ উপজেলার ৮৩৪টি পরিবারের মাঝে বিনামূল্যে জনপ্রতি ‘১৫ কেজি চাল ও নগদ ৩ হাজার টাকা’ করে প্রদানের মাধ্যমে প্রধানমন্ত্রীর সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছি। আর দলমতের উর্ধ্বে উঠে সততা ও নিষ্ঠার সাথে ওই তালিকা তৈরী করা হয়েছে, আর এতে বেশি ক্ষতিগ্রস্থ ও দরিদ্র কৃষকদেরকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। কৃষকদের কোন দল নাই, কৃষকরা আমাদের পেঠের চাহিদাপূরণে ব্যস্থ থাকেন। বিএনপি জনবান্ধব দল, তাই বিএনপি সর্বদা মানুষের কল্যাণেই কাজ করে।

Manual7 Ad Code

তিনি মঙ্গলবার (২৬ মে) দুপুরে সিলেটের বিশ্বনাথে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ‘প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী সা¤প্রতিক প্রবল বর্ষণে হাওর অঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে মানবিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।

Manual3 Ad Code

অনুষ্ঠানে বিনামূল্যে উপজেলার ৮৩৪টি পরিবারের মাঝে জনপ্রতি ‘১৫ কেজি করে চাল ও নগদ ৩ হাজার টাকা’ করে বিতরণ করা হয়।

Manual6 Ad Code

উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে কুলসুম রুবির সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খানের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলার দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান।

Manual8 Ad Code

 

অনুষ্ঠানে এসময় সরকারি কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ’সহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com