• সিলেট, রাত ১:৫৪, ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

বিএনপি অসাম্প্রদায়িকতায় বিশ্বাসী: এমপি এমরান চৌধুরী

admin
প্রকাশিত মে ২৬, ২০২৬
বিএনপি অসাম্প্রদায়িকতায় বিশ্বাসী: এমপি এমরান চৌধুরী

Manual5 Ad Code

বিএনপি অসাম্প্রদায়িকতায় বিশ্বাসী: এমপি এমরান চৌধুরী

গোলাপগঞ্জ প্রতিনিধি

সিলেট-৬ (গোলাপগঞ্জ- বিয়ানীবাজার) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, বিএনপি অসাম্প্রদায়িকতায় বিশ্বাসী। যার ফলে বিগত ৫ আগস্টের পর দেশে কোন অঘটন ঘটেনি। হিন্দুরা ছিল নিরাপদ। বিএনপি ছিল অতন্দ্র প্রহরীর ভূমিকায় থাকায় হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের লোকজনের কোন সমস্যা হয়নি।

Manual8 Ad Code

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সকলকে সমান চোখে দেখেন। তিনি যেভাবে মসজিদ-মাদ্রাসায় অনুদান দিয়েছেন তেমনি মন্দির ও গীর্জায় অনুদান দিয়েছেন। বর্তমান সরকারের মধ্যে কেন বৈষম্য নেই। সকলে মিলে দেশকে এগিয়ে নিতে হবে। এরজন্য সকলের সহযোগীতার প্রয়োজন। মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করে আমাদের ঐক্য অটুট রাখতে হবে। সরকার কৃষকদের জন্য কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড প্রথা চালু করেছেন। শিক্ষার্থীদের জন্য সুযোগ সুবিধা নিশ্চিত করেছেন।

Manual3 Ad Code

তিনি মঙ্গলবার গোলাপগঞ্জে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কার্যনির্বাহী কমিটির সদস্য ও উপজেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা বিজিৎ কৃষ্ণ গোস্বামী।

Manual6 Ad Code

উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রবিন্দ্র রায়ের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শ্রী মলয় পুরকায়স্থ।

 

Manual1 Ad Code

বিশেষ অতিথি ছিলেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি শ্রী বিজয় কৃষ্ণ বিশ্বাস, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী গোপিকা শ্যাম পুরকাশস্, হেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শ্রী কৃপেশ চন্দ্র পাল ও জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট শ্রী রঞ্জন ঘোষ।

 

বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলাম, যুক্তরাজ্য বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফেরূৌস আলম, সাবেক কাউন্সিল জামিল আহমদ চৌধুরী, আদরিনি দাস, উপজেলা পূজা উদযাপন পরিষদর উপজেলা শাখা সাধারণ সম্পাদক রবীন্দ্র রায়, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখা সভাপতি অনিল কান্ত পাল, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, গোলাপগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক লিপ্টন রঞ্জন রায় তালুকদার,
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, গোলাপগঞ্জ উপজেলা শাখার সভাপতি কাজল কান্তি দাস।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com