• সিলেট, বিকাল ৫:১৫, ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সীমান্ত থেকে বি*স্ফো*র*ক ও বিদেশি পি স্ত ল উদ্ধার

admin
প্রকাশিত জুন ২৬, ২০২৬
সীমান্ত থেকে বি*স্ফো*র*ক ও বিদেশি পি স্ত ল উদ্ধার

Manual3 Ad Code

সীমান্ত থেকে বি*স্ফো*র*ক ও বিদেশি পি স্ত ল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)-এর বিশেষ অভিযানে তিনটি বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।

Manual2 Ad Code

 

বুধবার (২৪ জুন) দিবাগত রাতে অভিযান দিয়ে এই অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়।

Manual2 Ad Code

 

Manual2 Ad Code

বিজিবি জানায়, বুধবার (২৪ জুন) রাত সাড়ে ৩টার দিকে ৫২ বিজিবির বড়লেখা উপজেলার বিওসিটিলা বিওপির একটি অভিযানিক দল সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন কয়েকজন দুষ্কৃতিকারীকে চ্যালেঞ্জ করলে তারা অন্ধকার ও জঙ্গলের সুযোগ নিয়ে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা সীমান্ত পিলার ১৩৮৫/এম থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ব্যাপক তল্লাশি চালিয়ে তিনটি বিদেশি পিস্তল, তিন কেজি উচ্চ ক্ষমতাসম্পন্ন ‘পাওয়ার জেল নাইনটি’ বিস্ফোরক (২৩টি টিউব), ২৪টি ডেটোনেটর, ১৫ মিটার ডেটোনেটর তৈরির তার এবং দুটি কুকরি চাপাতি উদ্ধার করেন।

 

 

Manual6 Ad Code

বিজিবি আরও জানায়, উদ্ধার হওয়া অস্ত্র ও বিস্ফোরক সামগ্রীর উৎস, সম্ভাব্য গন্তব্য এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে প্রয়োজনীয় আইনগত ও গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।

 

এ বিষয়ে ৫২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আতাউর রহমান সুজন বলেন, ‘বিজিবি দৃঢ়ভাবে বিশ্বাস করে, এ ধরনের অভিযান সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতেও তা সহায়ক হবে।’

 

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com