• সিলেট, রাত ৮:০২, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

মৌলভীবাজারে এসপি হিসেবে যোগ দিলেন বিল্লাল

admin
প্রকাশিত নভেম্বর ২৯, ২০২৫
মৌলভীবাজারে এসপি হিসেবে যোগ দিলেন বিল্লাল

Manual3 Ad Code

মৌলভীবাজারে এসপি হিসেবে যোগ দিলেন বিল্লাল

শ্রীমঙ্গল প্রতিনিধি

মৌলভীবাজার জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ বিল্লাল হোসেন। শনিবার (২৯ নভেম্বর) দুপুরে নতুন কর্মস্থলে যোগদান করেন তিনি।

 

জানা যায়, শনিবার দুপুরে মৌলভীবাজার জেলার পুলিশ সুপার হিসেবে যোগদান করেন মোহাম্মদ বিল্লাল হোসেন। এ সময় মোহাম্মদ বিল্লাল হোসেনকে মৌলভীবাজার জেলা পুলিশের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে জেলা পুলিশের একটি চৌকস দল নবাগত পুলিশ সুপারকে গার্ড অব অনার প্রদান করে।

 

Manual3 Ad Code

এরপর তিনি বিদায়ী পুলিশ সুপার এম.কে.এইচ. জাহাঙ্গীর হোসেন, পিপিএম-সেবার কাছ থেকে পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দাপ্তরিক কার্যক্রম শেষ করে নবাগত পুলিশ সুপার জেলার ঊর্ধ্বতন অফিসার এবং থানা ও অন্যান্য ইউনিটের ইনচার্জসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীদের সাথে পরিচিত হন এবং মতবিনিময় করেন। এসময় তিনি সবাইকে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান।

Manual3 Ad Code

 

Manual6 Ad Code

উল্লেখ্য, নবাগত পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন ২৭তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি সর্বশেষ ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপিতে) কর্মরত ছিলেন।

 

Manual2 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com