• সিলেট, সকাল ৭:০৩, ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ওসমানী মেডিকেলে স্বাস্থ্যসেবায় লিঙ্গ বৈষম্য দূরীকরণ শীর্ষক প্রচার সেমিনার অনুষ্ঠিত

admin
প্রকাশিত নভেম্বর ২৯, ২০২৫
ওসমানী মেডিকেলে স্বাস্থ্যসেবায় লিঙ্গ বৈষম্য দূরীকরণ শীর্ষক প্রচার সেমিনার অনুষ্ঠিত

Manual7 Ad Code

সিলেট এমএ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্য সেবায় লিঙ্গ বৈষম্য দূরীকরণ শীর্ষক প্রচার সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

Manual7 Ad Code

শনিবার দুপুরে সম্প্রদায়ের অংশগ্রহণ ও উন্নয়ন (সিপিডি) ঢাকা,বাংলাদেশ এর আয়োজনে ব্রিটিশ কাউন্সিলের অর্থায়নে গ্রিনউইচ বিশ্ববিদ্যালয় ও বিএমএসএস সহযোগিতায় সিওমেক’র সম্মেলন কক্ষে এ প্রচার সেমিনার অনুষ্ঠিত হয়।

Manual3 Ad Code

দিনব্যাপী সেমিনারে লিঙ্গ সমতা অর্জনের জন্য স্বাস্থ্য খাতে লিঙ্গ-সংবেদনশীল নীতি, প্রবেশাধিকার, সেবা এবং সম্পদ নিশ্চিত করার উপর আলোকপাত করা হয়। বৈষম্যমূলক ভ্রান্ত ধারণা দূর করা, নারী ও পুরুষ উভয়ের জন্য সমান সুযোগ সৃষ্টি, এবং স্বাস্থ্যসেবা প্রাপ্তিতে লিঙ্গ-ভিত্তিক বাধাগুলো দূর করার গুরুত্ব আরোপ করা হয়। সেমিনারে স্বাস্থ্যসেবা কর্মীদের লিঙ্গ-সংবেদনশীল প্রশিক্ষণ, নারী স্বাস্থ্যকর্মীর সংখ্যা বৃদ্ধি, এবং নারীদের জন্য সহজলভ্য স্বাস্থ্য কেন্দ্র স্থাপনে সংশ্লিষ্ট কতৃপক্ষের সুদৃষ্টি আকর্ষণ করা হয়।

স্বাস্থ্যখাতে নারী ও পুরুষের সমান অংশগ্রহণ নিশ্চিত করাসহ
নারী ও মেয়েদের স্বাস্থ্য সংক্রান্ত অধিকার সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং ক্ষমতায়নে সকলকে এগিয়ে আসার আহবান জানানো হয়।

Manual3 Ad Code

সেমিনারে বক্তব্য রাখেন, প্রফেসর ডাঃ শামীমা আক্তার মীম, সিওমেক’র সহযোগী অধ্যাপক ডাঃ নাহিদা জাফরীন,গ্রীনউইচ ইউনিভার্সিটির এসোসিয়েট প্রফেসর ডাঃ কেনিসা লিন্টন,ব্রিটিশ কাউন্সিলের প্রতিনিধি সরকার আসিফ ইকবাল,গ্রীনউইচ ইউনিভার্সিটির পিএইচডি রিসার্চার ফাতিমা কানিজ নয়ন, আইইউবি প্রভাষক আফনান ইউসুফ,সিপিডির শরীফ উল্লাহ রিয়াজ এবং মোঃ ফজলুল হক।

Manual5 Ad Code

অনুষ্ঠানের সার্বিক আয়োজনে ছিলো বাংলাদেশ মেডিকেল স্টুডেন্টস সোসাইটি (বিএমএসএস) যার পক্ষে বক্তব্য রাখেন সংগঠনের ভাইস প্রেসিডেন্ট রুহুস সাদিয়া।

সিওমেক এর ৬২তম ব্যাচের শিক্ষার্থী মেহরীন খান ও সায়ক চক্রবর্তীর পরিচালনায় সেমিনার অনুষ্ঠিত হয়।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com