• সিলেট, সন্ধ্যা ৭:০৯, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে আল আমিনের লা শ পেল পরিবার

admin
প্রকাশিত সেপ্টেম্বর ৬, ২০২৬
সিলেটে আল আমিনের লা শ পেল পরিবার

Manual8 Ad Code

সিলেটে আল আমিনের লা শ পেল পরিবার

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক

সিলেটের জালালাবাদ থানার নলকট এলাকা থেকে উদ্ধার হওয়া যুবকের মরদেহ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুরের পর ওই যুবকের মরদেহ হস্তান্তর করা হয়। এ ঘটনায় নিহতের বড় ভাই জালালাবাদ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামছুল হাবিব। তিনি জানান, মরদেহ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় নিহতের বড় ভাই শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন।

Manual6 Ad Code

 

প্রসঙ্গত, এর আগে শনিবার (৫ সেপ্টেম্বর) বেলা ২টার দিকে জালালাবাদ থানার নলকট এলাকায় নিজ ঘরের ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় আল-আমিন (৩০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। তিনি জালালাবাদের নলকট এলাকার আলী আসকরের ছেলে। পরবর্তীতে মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করা হয়। পরদিন রবিবার (৬ সেপ্টেম্বর) ময়নাতদন্তের পর বিকেল আনুমানিক ৪টার দিকে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Manual1 Ad Code

 

Manual4 Ad Code

 

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com