• সিলেট, রাত ৮:৩৪, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২১, ২০২৬
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না

Manual8 Ad Code

নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না

Manual1 Ad Code

মুফতি মুহাম্মদ আল আমিন

 

বিশুদ্ধ নিয়তপ্রত্যেক আমল কবুল হওয়ার জন্য শর্ত হলো নিয়ত বিশুদ্ধ হওয়া। খাঁটি নিয়ত ছাড়া কোনো নেক আমল আল্লাহ কবুল করবেন না। অনেক ভালো ভালো কাজ শুধু লোকদেখানো নিয়তের কারণে নষ্ট হতে পারে। আবার সামান্য আমলও কবুল হতে পারে শুধু আল্লাহকে রাজি-খুশি করার উদ্দেশ্যে করার কারণে। তাই আমাদের সব নেক আমল যেন হয় শুধু আল্লাহর জন্য; আল্লাহকে রাজি-খুশি করার উদ্দেশ্যে। দুনিয়ার কারও সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে নয়।

মহান আল্লাহ বলেন, ‘তোমরা যদি তোমাদের অন্তরসমূহে যা আছে তা গোপন কর অথবা প্রকাশ কর, আল্লাহ তা জানেন। আর আসমানসমূহে যা কিছু আছে ও জমিনে যা আছে তা-ও তিনি জানেন। আল্লাহ সবকিছুর ওপর ক্ষমতাবান।’ (সুরা আল-ইমরান, আয়াত-২৯)। বিখ্যাত সাহাবি হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, ‘রসুলুল্লাহ (সা.) বলেছেন-নিশ্চয়ই আল্লাহ তোমাদের বাহ্যিক চালচলন ও বিত্তবৈভবের প্রতি নজর করেন না; বরং তিনি নজর করেন তোমাদের অন্তর ও আমলের প্রতি’ (মুসলিম, হাদিস নং-৬৩১১ : ইসলামি ফাউন্ডেশন)।

অপর হাদিসে এসেছে-‘হজরত আলক্বামাহ ইবনু ওয়াক্কাস আল-লায়সি (রহ.) বলেন, আমি উমার ইবনুল খাত্তাব (রা.)-কে মিম্বরের ওপর দাঁড়িয়ে বলতে শুনেছি-রসুল (সা.) বলেছেন, কাজ (এর প্রাপ্য) হবে নিয়ত অনুযায়ী। আর মানুষ তার নিয়ত অনুযায়ী প্রতিফল পাবে। তাই যার হিজরত হবে ইহকাল লাভের অথবা কোনো মহিলাকে বিয়ে করার উদ্দেশ্যে, তবে তার হিজরত সে উদ্দেশ্যেই হবে, যেজন্য সে হিজরত করেছে।’ (সহিহ বুখারি, হাদিস নং-১, ৫৪ : মুসলিম, হাদিস নং-১৯০৭)। আরেক বর্ণনায় এসেছে, ‘হজরত আবু মুসা (রা.) থেকে বর্ণিত, এক ব্যক্তি নবী (সা.)-এর কাছে বলল, এক ব্যক্তি গনিমতের জন্য, এক ব্যক্তি প্রসিদ্ধির জন্য এবং এক ব্যক্তি বীরত্ব প্রদর্শনের জন্য জিহাদে শরিক হলো। তাদের মধ্যে কে আল্লাহর পথে জিহাদ করল? তিনি বললেন, যে ব্যক্তি আল্লাহর কালিমা বুলন্দ থাকার উদ্দেশ্যে যুদ্ধ করলেন, সে-ই আল্লাহর পথে জিহাদ করল’ (সহিহ বুখারি, হাদিস নং-২৮১০)। অন্যত্র এসেছে, ‘আবদুল্লাহ ইবনু আমর (রা.)-এর সূত্রে বর্ণিত, তিনি বললেন-হে আল্লাহর রসুল! আমাকে জিহাদ ও যুদ্ধ সম্পর্কে অবহিত করুন। তিনি বললেন, হে আবদুল্লাহ ইবনু আমর! তুমি ধৈর্য ও নেকির আশায় যুদ্ধ করলে আল্লাহ তোমাকে এ দুটি গুণে কিয়ামতের দিন উপস্থিত করবেন।

আর যদি তুমি প্রদর্শনের ইচ্ছা ও সম্পদ লাভের উদ্দেশ্যে যুদ্ধ কর, তাহলে কিয়ামতের দিন আল্লাহ তোমাকে রিয়াকারী ও সম্পদলোভী করে উপস্থিত করাবেন। হে আবদুল্লাহ ইবনু আমর! তুমি যে মানসিকতা নিয়ে যুদ্ধ করবে কিংবা নিহত হবে, আল্লাহ তোমাকে ওই অবস্থায়ই উত্থিত করবেন।’ (আবু দাউদ, হাদিস নং-২৫১৯)। মনে রাখা দরকার, বিশুদ্ধ নিয়তের অভাবে শহীদ, আলেম এবং দানশীল ব্যক্তিও জাহান্নামি হবে। হজরত সুলায়মান ইবনু ইয়াসার (রহ.) থেকে বর্ণিত-‘একদা লোকজন যখন আবু হুরায়রা (রা.)-এর কাছ থেকে বিদায় নিচ্ছিল, তখন সিরিয়াবাসী নাতিল (রহ.) বললেন, হে শায়েখ! আপনি রসুলুল্লাহ (সা.)-এর কাছ থেকে শুনেছেন-এমন একখানা হাদিস আমাদের শোনান। তিনি বললেন, হ্যাঁ (শোনাব)। আমি রসুলুল্লাহ (সা.)-কে বলতে শুনেছি, কিয়ামতের দিন সর্বপ্রথম যার বিচার করা হবে, তিনি হচ্ছে এমন একজন যে শহীদ হয়েছিলেন।

Manual2 Ad Code

তাকে হাজির করা হবে এবং আল্লাহ তার নিয়ামতরাশির কথা তাকে বলবেন এবং তিনি তার সবটাই চিনতে পারবেন (এবং যথারীতি তার স্বীকারোক্তিও করবে), তখন আল্লাহতায়ালা বলবেন, এর বিনিময়ে কী আমল করেছিলে? তিনি বলবেন, আমি আপনার (সন্তুষ্টির) জন্য যুদ্ধ করেছি এমনকি শেষ পর্যন্ত শহীদ হয়েছি। তখন আল্লাহতায়ালা বলবেন, ‘তুমি মিথ্যা বলছ। তুমি বরং এজন্যই যুদ্ধ করেছিলে যাতে লোকে তোমাকে বলে তুমি বীর। তা তো বলা হয়েছে। এরপর নির্দেশ দেওয়া হবে। সে মতে তাকে উপুড় করে হেঁচড়ে নিয়ে যাওয়া হবে এবং জাহান্নামে নিক্ষেপ করা হবে।’ এভাবে আলেম এবং দানশীল ব্যক্তিরও একই পরিণতি হবে। মহান আল্লাহ আমাদের সবাইকে খাঁটি নিয়তে নেক আমল করার তাওফিক দান করুন। আমিন।

লেখক : খতিব, সমিতি বাজার মসজিদ, নাখালপাড়া, ঢাকা

Manual4 Ad Code

 

Manual4 Ad Code

বিডি প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com