• সিলেট, সন্ধ্যা ৭:৪৫, ২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটগামী বাস দু র্ঘ ট না য় প্রাণ গেল শাবি শিক্ষার্থীসহ ৩ জনের

admin
প্রকাশিত অক্টোবর ২৫, ২০২৬
সিলেটগামী বাস দু র্ঘ ট না য় প্রাণ গেল শাবি শিক্ষার্থীসহ ৩ জনের

Manual8 Ad Code

সিলেটগামী বাস দু র্ঘ ট না য় প্রাণ গেল শাবি শিক্ষার্থীসহ ৩ জনের

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক

 

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বাস ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক শিক্ষার্থী মারা গেছেন। শনিবার (২৪ অক্টোবর) ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

Manual3 Ad Code

নিহত মুনিরা আক্তার শাবির সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

 

জানা যায়, শনিবার সকালে সিলেটগামী দিগন্ত পরিবহণের একটি বাস ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বেড়তলা এলাকায় বিপরীত দিক থেকে আসা কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হন এবং অন্তত ১৫ জন আহত হন। তাদের মধ্যে ছিলেন মুনিরাও।

পরবর্তীতে আহত মুনিরাকে উন্নত চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়া হয়। পরে বাংলাদেশ মাল্টিকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়।

Manual2 Ad Code

এদিকে মুনিরার অকালমৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. খাইরুল ইসলাম বলেন, মুনিরার অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। ঘটনাটি জানার পর থেকেই আমি জুনায়েদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছি। তাৎক্ষণিকভাবে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ও অ্যালামনাইরা হাসপাতালে যান। সেখানে বিভাগের জ্যেষ্ঠ শিক্ষক অধ্যাপক ড. মো. জহির বিন আলমও উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য, সরাইলের বেড়তলা এলাকায় এ দুর্ঘটনায় দিনাজপুরের পার্বতীপুর থানার কাজীপাড়া এলাকার আবু বকরের ছেলে সৌরভ (২৫) ও রংপুর সদর উপজেলার হরকলি চৌপাড়া এলাকার মোমিনুল ইসলামের ছেলে আসিফ (২৬) মারা যান।

Manual1 Ad Code

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com