• সিলেট, রাত ৯:৪৩, ১লা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ইউরোপ যাওয়া হলো না সিলেটের সাইফুরের, সড়কেই গেল প্রাণ

admin
প্রকাশিত অক্টোবর ৩১, ২০২৬
ইউরোপ যাওয়া হলো না সিলেটের সাইফুরের, সড়কেই গেল প্রাণ

Manual7 Ad Code

ইউরোপ যাওয়া হলো না সিলেটের সাইফুরের, সড়কেই গেল প্রাণ

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক

Manual7 Ad Code

সিলেটের বালাগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর সঙ্গে থাকা আরও দুই বন্ধু গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে সিলেট-সুলতানপুর-বালাগঞ্জ সড়কের বালাগঞ্জ ইউনিয়নের বির্তনীয়া গ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাইফুর রহমান আলিম (২২) উপজেলার রিফাতপুর গ্রামের দুলাল মিয়ার ছেলে।

 

আহত দুজন হলেন একই গ্রামের ওয়াব মিয়ার ছেলে ওয়ছে আহমদ (২১) ও আনছার মিয়ার ছেলে রাফি আহমদ (২০)।

তারা দুজন পার্কভিউ হাসপাতালের আইসিউতে আছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, তিন বন্ধু রাতে পরিচিত এক ব্যক্তির বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে তিনজনই আহত হন। দুর্ঘটনার পর আহত ওয়ছে আহমদ ভোর ৪টার দিকে ঘটনাস্থলের পাশের একটি বাড়িতে গিয়ে বিষয়টি জানান। পরে ওই বাড়ির বাসিন্দারা ঘটনাস্থলে গিয়ে সাইফুরকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এরপর আহত তিনজনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা সাইফুরকে মৃত ঘোষণা করেন। আহত অপর দুজনকে নগরের পার্কভিউ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা নজরুল ইসলাম জানান, খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে গিয়ে সাইফুরকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

Manual1 Ad Code

সাইফুরের স্বজনেরা জানান, তিনি ভালো ফুটবল খেলতেন। পড়াশোনায়ও মেধাবী ছিলেন। তাঁর বড় ভাই যুক্তরাজ্যে থাকেন। সাইফুরেরও ইউরোপে যাওয়ার প্রক্রিয়া চলছিল।

তবে বিদেশে যাওয়ার আগেই সড়ক দুর্ঘটনায় তাঁর মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

 

বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ তরফদার দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

Manual7 Ad Code

 

 

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com