• সিলেট, রাত ৮:২৮, ৩রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে ধ র্ষ ণ: নরসিংদী থেকে গ্রে ফ তা র যুবক

admin
প্রকাশিত নভেম্বর ৩, ২০২৬
সিলেটে ধ র্ষ ণ: নরসিংদী থেকে গ্রে ফ তা র যুবক

Manual1 Ad Code

সিলেটে ধ র্ষ ণ: নরসিংদী থেকে গ্রে ফ তা র যুবক

গোলাপগঞ্জ প্রতিনিধি

সিলেটের গোলাপগঞ্জে ধর্ষণ মামলার অভিযুক্ত জাহিদুল ইসলামকে (২২) গ্রেফতার করা হয়েছে। সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় নরসিংদীর মনোহরদী থানাধীন মনোহরদী বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন এসরবি-৯ ও এসআরবি-১১।

 

Manual6 Ad Code

 

মামলা সূত্রে জানা যায়, সিলেটের গোলাপগঞ্জের ভুক্তভোগী (২৪) নারীর সঙ্গে মোবাইল ফোনের মাধ্যমে একই উপজেলার কালিকৃষ্ণপুর গ্রামের জাহিদুল ইসলামের পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এরই মধ্যে অভিযুক্ত বিবাহিত হওয়া সত্ত্বেও বিষয়টি গোপন রেখে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই নারীর সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন বলে অভিযোগ রয়েছে। পরবর্তীতে ভুক্তভোগী বিয়ের জন্য চাপ প্রয়োগ করলে অভিযুক্ত বিয়ে করতে অস্বীকৃতি জানান।

এ ঘটনায় ভুক্তভোগী গোলাপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর আসামীকে গ্রেফতার করতে গোয়েন্দা তৎপরতা শুরু করে এসআরবি-৯। এরই ধারাবাহিকতায় সোমবার সন্ধ্যায় এসআরবি-৯ ও এসআরবি-১১ যৌথ অভিযান পরিচালনা করে অভিযুক্ত জাহিদুল ইসলামকে গ্রেফতার করে।

Manual1 Ad Code

এসআরবি-৯ এর মিডিয়া অফিসার কেএম শহিদুল ইসলাম জানান, পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতার ব্যক্তিকে গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

Manual8 Ad Code

 

Manual5 Ad Code

 

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com