• সিলেট, রাত ৮:২৮, ৩রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে দুই পরিবারের দ্বন্দ্বে প্রাণ গেল যুবকের

admin
প্রকাশিত নভেম্বর ৩, ২০২৬
সিলেটে দুই পরিবারের দ্বন্দ্বে প্রাণ গেল যুবকের

Manual6 Ad Code

সিলেটে দুই পরিবারের দ্বন্দ্বে প্রাণ গেল যুবকের

ওসমানীনগর প্রতিনিধি

 

সিলেটে স্বজনের হাতে খুন হয়েছেন এক যুবক। পারিবারিক বিরোধের জের ধরে ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন সাইফুর রহমান (২৫) নামের ওই যুবক।

 

Manual3 Ad Code

সোমবার (২ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে ওসমানীনগর উপজেলার শেরপুর টোলপ্লাজার পাশে এ ঘটনা ঘটে।

Manual4 Ad Code

 

নিহত সাইফুর রহমান (২৫) ওসমানীনগর উপজেলার সাদিপুর ইউনিয়নের সৈয়দপুর গ্রামের করম উদ্দিনের ছেলে। অভিযুক্ত সেজু মিয়া একই উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়নের মস্তাপুর গ্রামের মানিক মিয়ার ছেলে।

স্থানীয় সূত্র জানায়, সাইফুর রহমান ও সেজু মিয়া ফুফাতো-মামাতো ভাই। দুই পরিবারের মধ্যে কয়েক মাস ধরে বিরোধ চলছিল। সোমবার রাতে শেরপুর টোলপ্লাজার পাশে একটি দোকানে যান সাইফুর রহমান। এসময় সেজু মিয়া তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হত্যাকান্ডের প্রতিবাদে রাতে স্থানীয় লোকজন কিছু সময় সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখেন। পরে পুলিশ গিয়ে তাদেরকে শান্ত করে যান চলাচল স্বাভাবিক করে।

Manual4 Ad Code

 

ওসমানীনগর থানার ওসি গোলাম মোস্তফা জানান, পূর্ব শত্রæতার জের ধরে হত্যাকান্ডটি ঘটেছে। জড়িত ব্যক্তিকে গ্রেফতারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

 

সিলেটভিউ২৪ডটকম/

Manual8 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com