• সিলেট, রাত ৮:৩৩, ৩রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে এসবিএসি ব্যাংকের বাংলা কিউআর সচেতনতামূলক কর্মসূচি

admin
প্রকাশিত নভেম্বর ৩, ২০২৬
সিলেটে এসবিএসি ব্যাংকের বাংলা কিউআর সচেতনতামূলক কর্মসূচি

Manual4 Ad Code

সিলেটে এসবিএসি ব্যাংকের বাংলা কিউআর সচেতনতামূলক কর্মসূচি

Manual1 Ad Code

প্রেস বিজ্ঞপ্তি

বাংলাদেশ ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ উদ্যোগকে এগিয়ে নিতে এসবিএসি ব্যাংক পিএলসি-এর সিলেট অঞ্চলের উদ্যোগে সোমবার দুপুরে বাংলা কিউআরের ব্যবহার ও সুবিধাবিষয়ক সচেতনতামূলক আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

 

সিলেট জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংক সিলেট-এর অতিরিক্ত পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম।

Manual3 Ad Code

অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন এসবিএসি ব্যাংক পিএলসি-এর এসইভিপি ও হেড অব রিটেইল ডিস্ট্রিবিউশন মোহাম্মদ রাশেদ আক্তার।

সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন এসবিএসি ব্যাংক পিএলসি-এর ইভিপি ও হেড অব ডিজিটাল ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিভিশন মোহাম্মদ শফিউল আজম এবং এসবিএসি ব্যাংক পিএলসি-এর ভাইস প্রেসিডেন্ট ও সিলেট শাখার ব্যবস্থাপক মোহাম্মদ আব্দুল বাছিত।

সভায় সভাপতিত্ব করেন এসবিএসি ব্যাংকের এসইভিপি ও চিফ টেকনোলজি অফিসার মোহাম্মদ মোফাজ্জল মামুন খান।

অনুষ্ঠান সঞ্চালনা করেন এসবিএসি ব্যাংকের এফএভিপি মতিউল বারী চৌধুরী খুর্শেদ।

এছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, ভয়েস অব সিলেটের সম্পাদক ও পরিচালক মইন উদ্দিন মন্জু, বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান সিদ্দিকীসহ স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি এবং ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

আলোচনা সভায় বাংলা কিউআর কোডের সুবিধা, নিরাপত্তা ও ব্যবহার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি স্থানীয় ব্যবসায়ীদের ডিজিটাল লেনদেনে উৎসাহিত করা হয়। অনুষ্ঠানে নির্বাচিত ব্যবসায়ীদের হাতে আনুষ্ঠানিকভাবে বাংলা কিউআর কোড তুলে দেওয়া হয়। পরবর্তীতে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয় এবং এসবিসি ব্যাংকের বাংলা পে’ অ্যাপ ব্যবহার করে বাংলা কিউআর স্ক্যানের মাধ্যমে সরাসরি পণ্য ক্রয় ও ডিজিটাল পেমেন্ট ব্যবহারের সুফল সম্পর্কে আলোচনা করা হয়।

Manual3 Ad Code

সভায় বক্তারা বলেন, নগদ অর্থের ওপর নির্ভরতা কমিয়ে একটি আধুনিক, অন্তর্ভুক্তিমূলক ও ক্যাশলেস অর্থনীতি গড়ে তুলতে এসবিসি ব্যাংক পিএলসি প্রতিশ্রুতিবদ্ধ।

Manual8 Ad Code

আলোচনা সভাশেষে এসবিসি ব্যাংক পিএলসি সিলেট অঞ্চলের উদ্যোগে “এক দেশ এক কিউআর, লেনদেনে বাংলা কিউআর” শীর্ষক ব্যানারে একটি র‍্যালি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com