• সিলেট, রাত ১০:৩১, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে দ্বিতীয় ধাপে যে ৯ ইউপিতে নির্বাচন

admin
প্রকাশিত নভেম্বর ১৯, ২০২৬
সিলেটে দ্বিতীয় ধাপে যে ৯ ইউপিতে নির্বাচন

Manual7 Ad Code

সিলেটে দ্বিতীয় ধাপে যে ৯ ইউপিতে নির্বাচন

নিজস্ব প্রতিবেদক

 

নির্বাচন কমিশন (ইসি) পাঁচ ধাপে দেশের ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। মোট ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচনের তালিকা প্রকাশ করেছে ইসি। এর মধ্যে দ্বিতীয় ধাপে এক হাজার ৬৯টি ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেনের স্বাক্ষরিত একটি তালিকা প্রকাশ করা হয়।

 

Manual1 Ad Code

জানা গেছে, প্রথম ধাপের ভোট হবে ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপের ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপের ২৯ এপ্রিল, চতুর্থ ধাপের ১৩ মে এবং পঞ্চম ধাপের ভোট ২৭ মে অনুষ্ঠিত হবে।

 

প্রকাশিত তফসিল অনুযায়ী, সিলেট জেলার কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলায় প্রথম ধাপে ভোট হবে। দ্বিতীয় ধাপে সিলেট সদর ও দক্ষিণ সুরমা উপজেলায় ভোটগ্রহণ করা হবে। তৃতীয় ধাপে কানাইঘাট ও জকিগঞ্জ, চতুর্থ ধাপে গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার এবং পঞ্চম ধাপে বালাগঞ্জ, ওসমানীনগর ও বিশ্বনাথ উপজেলায় ভোট হবে।

Manual1 Ad Code

সিলেটে দ্বিতীয় ধাপে ৯ ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে সিলেট সদরের ৪টি ও দক্ষিণ সুরমার ৫টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

সিলেট সদর উপজেলার জালালাবাদ, হাটখোলা, কান্দিগাঁও এবং মোগলগাঁও ইউনিয়ন পরিষদে ৪ ফেব্রুয়ারি ভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। অন্যদিকে, দক্ষিণ সুরমার সিলাম, লালাবাজার, জালালপুর, মোগলাবাজার এবং দাউদপুর ইউনিয়ন পরিষদেও্ একই তারিখে ভোট গ্রহণ হবে বলে জানা গেছে।

 

গত ১৬ নভেম্বর নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছিলেন, জাতীয় নির্বাচনের মতোই আমরা একটি ডায়লগ করবো এবং এই ডায়লগটা আগামী ১০ ডিসেম্বরের আগেই অনুষ্ঠিত হবে।

 

Manual4 Ad Code

তিনি বলেন, এ মাসের শেষ ভাগে অথবা ডিসেম্বরের শুরুতে মোট তিন দিনে নিবন্ধনের ক্রমিক অনুযায়ী দলগুলোকে আলোচনায় আমন্ত্রণ জানানো হবে। স্থানীয় সরকার নির্বাচন কীভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়, সে বিষয়ে দলগুলোর সঙ্গে আলোচনা করা হবে বলে তিনি উল্লেখ করেন।

 

Manual1 Ad Code

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com