• সিলেট, রাত ১০:৩৬, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে পর্তুগিজ রাজকন্যা, অংশ নিবেন যেসব কর্মসূচিতে

admin
প্রকাশিত নভেম্বর ১৯, ২০২৬
সিলেটে পর্তুগিজ রাজকন্যা, অংশ নিবেন যেসব কর্মসূচিতে

Manual3 Ad Code

সিলেটে পর্তুগিজ রাজকন্যা, অংশ নিবেন যেসব কর্মসূচিতে

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের চায়ের আন্তর্জাতিক পরিচিতি বাড়ানো এবং চা শ্রমিকদের জীবনমান উন্নয়নের বিষয়টি বিশ্ব-পরিসরে তুলে ধরতে বাংলাদেশ সফরে এসেছেন পর্তুগালের ঐতিহাসিক হাউস অব ব্রাগানজার সদস্য ও কোইমব্রার ডাচেস ইনফান্টা মারিয়া ফ্রান্সিসকা।

 

সফরের অংশ হিসেবে তিনি সিলেট ও মৌলভীবাজারে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। বিশেষ করে সিলেটের চা শিল্প, শ্রমিকদের জীবনমান এবং এ খাতের টেকসই ভবিষ্যৎ নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।

মারিয়া ফ্রান্সিসকার এই সফর এবং সংশ্লিষ্ট কর্মসূচির আয়োজন করছে লন্ডন টি এক্সচেঞ্জ বাংলাদেশ। প্রতিষ্ঠানটি বাংলাদেশের চায়ের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণের লক্ষ্যে ‘সিলেট টি-দ্য ব্রাগাঞ্জা ব্লেন্ড’ নামে একটি বিশেষ চায়ের মিশ্রণ তৈরি করেছে।

Manual7 Ad Code

 

আয়োজক লন্ডন টি এক্সচেঞ্জ জানায়, পর্তুগিজ রাজপরিবার এই বিশেষ চা নিজেদের ‘রাজপরিবারের চা’ হিসেবে গ্রহণ করেছে। বিশ্বের অন্তত ৪৩টি দেশের চা নিয়ে কাজ করার পর বাংলাদেশ তাদের ৪৪তম চায়ের উৎস হিসেবে যুক্ত হয়েছে।

 

বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে প্রতিষ্ঠানটির আউটলেটে ‘সিলেট টি-দ্য ব্রাগাঞ্জা ব্লেন্ড’-এর আনুষ্ঠানিক উন্মোচন করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে মতবিনিময় এবং একটি রয়্যাল রিসেপশনে যোগ দেন মারিয়া ফ্রান্সিসকা। পরে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন তিনি। সেখানে শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্যও দেন পর্তুগিজ রাজকন্যা।

Manual7 Ad Code

 

সফরের পরবর্তী কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার জেডএএফ ফাউন্ডেশনের সামাজিক উন্নয়ন কার্যক্রম পরিদর্শনের কথা রয়েছে তাঁর। পাশাপাশি সিলেটে স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্টজনদের উদ্যোগে তাঁকে সংবর্ধনা দেওয়া হবে।

 

শুক্রবার (২০ নভেম্বর) সিলেটের একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন মারিয়া ফ্রান্সিসকা। সেখানে সিলেটের চা, এর ঐতিহ্য এবং আন্তর্জাতিক সম্ভাবনা নিয়ে কথা বলবেন বলে জানা গেছে।

এছাড়া মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি চা বাগান পরিদর্শন করবেন তিনি। এ সময় চা শ্রমিক ও শিল্পসংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে শ্রমিকদের মজুরি, জীবনমান, কর্মপরিবেশ এবং চা শিল্পের টেকসই ভবিষ্যৎ নিয়ে আলোচনা করার কথা রয়েছে। মৌলভীবাজারে লন্ডন টি এক্সচেঞ্জ বাংলাদেশের নবপ্রতিষ্ঠিত চা প্রক্রিয়াজাতকরণ ও প্যাকেজিং কারখানাও পরিদর্শন করবেন তিনি।

 

মারিয়া ফ্রান্সিসকা গ্লোবাল ফেয়ার পে চার্টারের একজন স্বাক্ষরকারী। ন্যায্য মজুরি নিশ্চিত করা, কর্মপরিবেশের উন্নয়ন, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা এবং দারিদ্র্য হ্রাস এ চার্টারের মূল লক্ষ্য।

 

লন্ডন টি এক্সচেঞ্জের প্রত্যাশা, পর্তুগিজ রাজকন্যার এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশের চা শ্রমিকদের মজুরি, সামাজিক নিরাপত্তা ও জীবনমানের বিষয়গুলো আন্তর্জাতিক অঙ্গনে আরও গুরুত্ব পাবে। তাঁর সফরসঙ্গী শেখ আলিউর রহমান গ্লোবাল ফেয়ার পে চার্টারের প্রতিষ্ঠাতা। লন্ডন টি এক্সচেঞ্জ এবং জাতিসংঘের প্রশিক্ষণ ও গবেষণাপ্রতিষ্ঠান ইউনিটারের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পরিচালিত হচ্ছে।

আয়োজকরা জানান, বাংলাদেশের চা, পর্তুগিজ রাজপরিবারের ঐতিহাসিক সংযোগ এবং চা শ্রমিকদের কল্যাণের বিষয়গুলোকে একসঙ্গে তুলে ধরার মাধ্যমে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, পর্যটন, শিক্ষা ও সংস্কৃতি খাতে সহযোগিতার নতুন সম্ভাবনা তৈরি হতে পারে।

 

 

Manual6 Ad Code

সিলেটভিউ২৪ডটকম

Manual8 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com