• সিলেট, সন্ধ্যা ৬:২০, ২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

নিরাপদ ও সময়সাশ্রয়ী পরিবহনব্যবস্থা গড়ে তোলা সরকারের লক্ষ্য : সড়ক প্রতিমন্ত্রী

admin
প্রকাশিত নভেম্বর ২৩, ২০২৬
নিরাপদ ও সময়সাশ্রয়ী পরিবহনব্যবস্থা গড়ে তোলা সরকারের লক্ষ্য : সড়ক প্রতিমন্ত্রী

Manual5 Ad Code

সংগৃহীত ছবি

 

নিরাপদ ও সময়সাশ্রয়ী পরিবহনব্যবস্থা গড়ে তোলা সরকারের লক্ষ্য : সড়ক প্রতিমন্ত্রী
অনলাইন ডেস্ক

Manual2 Ad Code

 

সহজ, নিরাপদ ও সময়সাশ্রয়ী পরিবহনব্যবস্থা গড়ে তোলা সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।

Manual2 Ad Code

সোমবার রাজধানীর গুলশানের এক পাঁচ তারকা হোটেলে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

সড়ক প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সময়ে পরিবহন শুধু এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার বিষয় নয়। এটি মানুষের নিরাপত্তা, সময়, স্বাচ্ছন্দ্য এবং জীবনযাত্রার মানের সঙ্গে সরাসরি জড়িত। সরকারের লক্ষ্য এমন একটি পরিবহনব্যবস্থা গড়ে তোলা, যেখানে মানুষ সহজে, নিরাপদে এবং কম সময়ে গন্তব্যে পৌঁছাতে পারবেন।

Manual7 Ad Code

তিনি বলেন, বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। দেশের অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য ও নগরায়ণ বাড়ছে। এই উন্নয়নের সঙ্গে তাল মিলিয়ে পরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক করতে হবে। বিশেষ করে ঢাকা শহরের যানজট কমানো, গণপরিবহণের মান উন্নয়ন এবং বিভিন্ন পরিবহন সেবার মধ্যে সমন্বয় তৈরি করা এখন সময়ের দাবি। প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করা গেলে পরিবহন ব্যবস্থা আরও সহজ হবে, মানুষের সময় বাঁচবে এবং ভোগান্তি কমবে।

Manual5 Ad Code

সড়ক নিরাপত্তার ওপর গুরুত্বারোপ করে প্রতিমন্ত্রী বলেন, সড়ক নিরাপত্তা সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ অগ্রাধিকার। দেশের প্রতিটি সড়ক নিরাপদ করা এবং প্রতিটি মানুষকে নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়ার লক্ষ্য রয়েছে সরকারের। সড়ক নিরাপত্তা শুধু সরকারের দায়িত্ব নয়। পরিবহন মালিক, চালক, যাত্রী এবং বেসরকারি প্রতিষ্ঠান সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সরকারি-বেসরকারি অংশীদারত্বের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, সরকার ও বেসরকারি প্রতিষ্ঠান একসঙ্গে কাজ করলে পরিবহন খাতে বড় পরিবর্তন আনা সম্ভব। সরকার প্রয়োজনীয় নীতিমালা ও সহযোগিতা দেবে। অন্যদিকে বেসরকারি প্রতিষ্ঠান তাদের প্রযুক্তি, বিনিয়োগ ও নতুন ধারণা নিয়ে এগিয়ে আসবে। দেশের পরিবহন খাতে দেশি-বিদেশি বিনিয়োগ বাড়ানো এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে চায় সরকার।

বিডি প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com