• সিলেট, সন্ধ্যা ৬:২৪, ২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সেন্ট্রাল আফ্রিকার শান্তিরক্ষা মিশনে পুলিশের সর্বোচ্চসংখ্যক আইপিও মোতায়েন

admin
প্রকাশিত নভেম্বর ২৩, ২০২৬
সেন্ট্রাল আফ্রিকার শান্তিরক্ষা মিশনে পুলিশের সর্বোচ্চসংখ্যক আইপিও মোতায়েন

Manual7 Ad Code

সেন্ট্রাল আফ্রিকার শান্তিরক্ষা মিশনে পুলিশের সর্বোচ্চসংখ্যক আইপিও মোতায়েন
বাসস

Manual8 Ad Code

 

Manual6 Ad Code

জাতিসংঘের সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক শান্তিরক্ষা মিশনে (মিনুস্কা) যোগ দিতে বাংলাদেশ পুলিশের আট কর্মকর্তা ঢাকা ত্যাগ করেছেন।

Manual8 Ad Code

জাতিসংঘের এ মিশনে বাংলাদেশ পুলিশের এটিই এ যাবৎকালের সর্বোচ্চ সংখ্যক ইন্ডিভিজ্যুয়াল পুলিশ অফিসার (আইপিও) মোতায়েন।

গতকাল রবিবার ইথিওপিয়ান এয়ারলাইন্সের একটি বিমানে তারা ঢাকা ত্যাগ করেন।

পুলিশ সদর দপ্তরের মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ সোমবার এ তথ্য জানানো হয়েছে।

Manual7 Ad Code

এতে বলা হয়, আট সদস্যের এ দলে একজন পুলিশ সুপার, চারজন অতিরিক্ত পুলিশ সুপার ও একজন নারী পুলিশ কর্মকর্তা রয়েছেন। তারা বর্তমানে ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় অবস্থান করছেন এবং আজ সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের উদ্দেশ্যে রওয়ানা হবেন।

জাতিসংঘের সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক শান্তিরক্ষা মিশনে ইউনাইটেড নেশনস মাল্টিডাইমেনশনাল ইন্টিগ্রেটেড স্টাবিলাইজেশন মিশন ইন দ্যা সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক (মিনুস্কা) নামে পরিচিত।

জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ পুলিশের অংশগ্রহণ সম্প্রসারণের ক্ষেত্রে এ মোতায়েন এক গুরুত্বপূর্ণ মাইলফলক। আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় বাংলাদেশ পুলিশের পেশাদারত্ব, সক্ষমতা ও অঙ্গীকারের ধারাবাহিকতায় এটি দেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে।

বিডি প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com