• সিলেট, সকাল ৮:২৫, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে প্রাইভেটকারকে বাসের ধা ক্কা, বাবা-মেয়ে নি হ ত

admin
প্রকাশিত নভেম্বর ১, ২০২৫
সিলেটে প্রাইভেটকারকে বাসের ধা ক্কা, বাবা-মেয়ে নি হ ত

Manual3 Ad Code

সিলেটে প্রাইভেটকারকে বাসের ধা ক্কা, বাবা-মেয়ে নি হ ত

ডেস্ক রিপোট

 

সিলেটের ওসমানীনগর উপজেলায় বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে বাবা-মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একই পরিবারের ৪জন।

শনিবার (১নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার দয়ামীর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহতরা সবাই একই পরিবারের বলে জানায় পুলিশ।

এতে নিহতরা হলেন- প্রাইভেটকার চালক ও ওসমানীনগর পজেলার উমরপুর ইউনিয়নের খাদিমপুর গ্রামের মো.সফিক মিয়ার ছেলে মো. হারুন মিয়া (৩১) ও তার মেয়ে আনিসা (৮)।

Manual2 Ad Code

আহতরা হলেন- নিহত হারুনের তিন বোন রাইমা বেগম, মুন্নি বেগম, পান্না বেগম ও ভগ্নিপতি মুকিত মিয়া।

দুর্ঘটনার খবর পেয়ে ওসমানীনগর থানা ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করার পাশাপাশি আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।

Manual3 Ad Code

স্থানীয় সূত্রে জানা যায়, সিলেট থেকে হবিগঞ্জগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই প্রাইভেটকারের চালক হারুন মিয়া ও তার মেয়ে আনিসা নিহত হন।

Manual3 Ad Code

এ বিষয়ে সিলেট জেলা বাস -মাইক্রোবাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন ভারপ্রাপ্ত সেক্রেটারি আলী আকবর রাজন বলেন,সড়ক দুর্ঘটনায় আমাদের উমরপুর-খাদিমপুর শ্রমিক সংগঠন এর এক সদস্য বেপরোয়া বাসের ধাক্কায় মেয়েসহ নিহত হয়েছেন। লাশ বর্তমানে মর্গে রয়েছে। আমরা তাদের পক্ষ থেকে বিনা ময়নাতদন্তে দাফনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আবেদন করেছি।

এ বিষয়ে জানতে চাইলে শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আব্দুর রশিদ সরকার দুর্ঘটনায় হতাহতের বিষয়ে বলেন, নিহতের লাশ ও দুঘটনাকবলিত দুটি গাড়িই পুরিশের হেফাজতে রয়েছে। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Manual6 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com