• সিলেট, রাত ২:৪৭, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

সড়কের পাশে পড়েছিলেন তরুণী, গলায় আ ঘা তে র চি হ্ন

admin
প্রকাশিত নভেম্বর ১, ২০২৫
সড়কের পাশে পড়েছিলেন তরুণী, গলায় আ ঘা তে র চি হ্ন

Manual2 Ad Code

সড়কের পাশে পড়েছিলেন তরুণী, গলায় আ ঘা তে র চি হ্ন

ডেস্ক রিপোট

 

Manual8 Ad Code

সিলেট নগরীর সুবিদবাজার বনকলাপাড়া এলাকা থেকে এক তরুণীকে গলাকাটা অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১ নভেম্বর) সকাল ৯টার দিকে চা বাগানের পাশ থেকে তাকে উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বৃষ্টির মধ্যে চা বাগানের সড়কের পাশে রক্তাক্ত অবস্থায় এক তরুণীকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তার গলায় আঘাতের চিহ্ন ছিল। পরে তারা বিষয়টি পুলিশকে জানান।

Manual8 Ad Code

খবর পেয়ে বিমানবন্দর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তরুণীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি। স্থানীয়দের ধারণা, তিনি ওই এলাকার বাসিন্দা নন।

Manual5 Ad Code

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ দেবাশীষ দেব বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিমানবন্দর থানা পুলিশ তরুণীকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি করেছে। তার অবস্থা আশঙ্কাজনক।

Manual8 Ad Code

বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) অর্জুন চৌধুরী বলেন, “তরুণীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি এখনো কথা বলতে পারছেন না। তার পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।”

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com