• সিলেট, রাত ৮:৩০, ৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

হবিগঞ্জ-৩ আসনে ধানের শীষের গণসংযোগ

admin
প্রকাশিত জানুয়ারি ২৫, ২০২৬
হবিগঞ্জ-৩ আসনে ধানের শীষের গণসংযোগ

Manual3 Ad Code

হবিগঞ্জ-৩ আসনে ধানের শীষের গণসংযোগ

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক

হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ সদর, লাখাই ও শায়েস্তাগঞ্জ) আসনে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ চলছে। সকাল থেকে রাত পর্যন্ত দলীয় নেতাকর্মীসহ সাধারণ জনতা উৎসব মুখর পরিবেশে ধানের শীষের জন্য চালাচ্ছেন প্রচার প্রচারণা।

Manual4 Ad Code

রোববার (২৫ জানুয়ারি) সকাল ১১টার দিকে ধানের শীষের মনোনীত প্রার্থী কেন্দ্রীয় বিএনপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার সাবেক পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রাহ্মণডুরা ইউনিয়নে দলীয় নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ ও পথসভা করেন। এর আগের দিন তিনি লাখাই উপজেলায় গণসংযোগ পথসভা ও নির্বাচনী সমাবেশের মাধ্যমে ব্যস্ত সময় পার করেন।

আলহাজ্ব জি কে গউছ বলেন- হবিগঞ্জ-৩ আসনের প্রতিটি গ্রাম হাট বাজার যেখানে যাচ্ছি জনগণের ব্যাপক সাড়া পাচ্ছি। এক কথায় বলতে গেলে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণ ধানের শীষে ভোট দিয়ে দেখিয়ে দিবে তাদের আশার প্রতিফলন। তিনি বলেন- বিশেষ করে নারী ও নতুন ভোটাররা ধানের শীষে ভোট দিতে উন্মুখ হয়ে আছেন।

Manual8 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com