• সিলেট, রাত ২:৩৮, ৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

একটি দল সারাদেশে স*ন্ত্রা*সী কর্ম কা*ণ্ড চালাচ্ছে: মৌলভীবাজারে নাহিদ ইসলাম

admin
প্রকাশিত জানুয়ারি ২৯, ২০২৬
একটি দল সারাদেশে স*ন্ত্রা*সী কর্ম কা*ণ্ড চালাচ্ছে: মৌলভীবাজারে নাহিদ ইসলাম

Manual6 Ad Code

Manual7 Ad Code

একটি দল সারাদেশে স*ন্ত্রা*সী কর্ম কা*ণ্ড চালাচ্ছে: মৌলভীবাজারে নাহিদ ইসলাম

শ্রীমঙ্গল প্রতিনিধি

জাতীয় নাগরিক পার্টি-এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‘বিগত ১৭ বছর ধরে বাংলাদেশের মানুষের ওপর নির্যাতন চালানো আওয়ামী লীগকে আবারও নির্বাচনের মাধ্যমে ফিরিয়ে আনার জন্য বিএনপির শীর্ষ নেতারা বিভিন্ন জায়গায় সাক্ষাৎকার দিচ্ছেন।’

তিনি বলেন, ‘খুনি যদি বলে, আজ তাকে ফাঁসি দিলে কাল আমাকে ফাঁসি দেওয়া হবে না তার নিশ্চয়তা কোথায়? তাহলে কি সেটাই ন্যায়বিচার?’

Manual5 Ad Code

সজীব ভূঁইয়ার দাবি, জুলাইয়ে সংঘটিত ‘গণহত্যার’ চিন্তা এখনও তাদের মাথায় রয়ে গেছে।

Manual2 Ad Code

বৃহস্পতিবার দুপুর ১২টায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল স্টেশন রোডে এনসিপির পদযাত্রা শেষে এক জনসভায় তিনি এসব কথা বলেন।

মৌলভীবাজার-৪ আসনের নির্বাচনী জনসভা এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘১৬ বছর পর এ ভোট শুধু একটি নির্বাচন নয়, এটি একটি গণভোট। জনগণকে বিচার-বিবেচনা করে ভোট দিতে হবে।’

নির্বাচনে মিথ্যা প্রতিশ্রুতি ও বিভ্রান্তি থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, একটি দল সারাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। ১১ দলীয় জোটের প্রার্থীদের ওপর হামলা করছে এবং ভোট কেন্দ্র দখলের চেষ্টা করছে; যা আওয়ামী লীগের অতীত কর্মকাণ্ডেরই পুনরাবৃত্তি।

Manual8 Ad Code

বিএনপির দিকে ইঙ্গিত করে নাহিদ ইসলাম বলেন, “একটি দল সারাদেশে ফ্যাসিস্টদের বিরুদ্ধে গণহারে মামলা দিয়েছিল, এখন নির্বাচনে এসে বলছে, মামলা তুলে নেবে, এটা তাদের ‘কূটকৌশল’, এতে আপনারা বিভ্রান্ত হবেন না। তারা ৩১ দফা থেকেও সরে এসেছে। এক তরফা হামলা চলতে থাকলে জনগণ আগামী ১২ ফেব্রুয়ারি ব্যালটের মাধ্যমে এর জবাব দেবে।”

জনসভায় মৌলভীবাজার-৪ আসনে এনসিপির প্রার্থী প্রীতম দাসকে বিজয়ী করার আহ্বান জানানো দলটির আহ্বায়ক।

এ সময় শাপলা কলি প্রতীকের প্রার্থী প্রীতম দাস বলেন, শ্রীমঙ্গল ও কমলগঞ্জের মানুষের সুবিধার জন্য গণ-অভ্যুত্থানের পর অনেক কাজ করেছেন তিনি। নির্বাচনে বিজয়ী হয়ে চা শ্রমিকসহ এ এলাকাকে মডেল এলাকায় রূপান্তরিত করতে চান তিনি।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com