• সিলেট, রাত ২:২৬, ৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

এমরান চৌধুরীর প্রচারণায় জমিয়তের কেন্দ্রীয় নেতারা

admin
প্রকাশিত জানুয়ারি ২৯, ২০২৬
এমরান চৌধুরীর প্রচারণায় জমিয়তের কেন্দ্রীয় নেতারা

Manual3 Ad Code

এমরান চৌধুরীর প্রচারণায় জমিয়তের কেন্দ্রীয় নেতারা

Manual6 Ad Code

প্রেস বিজ্ঞপ্তি

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষকে বিজয়ী করে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের মানুষ আবারও প্রমাণ করবেন, এই দুই উপজেলা বিএনপির দুর্বার ঘাঁটি।

বর্তমানে ঘরে ঘরে সোনালী ধানের ঢেউ বইছে। মানুষ তারেক রহমানকে সমর্থন করে ধানের শীষে ভোট দিতে ব্যাকুল হয়ে আছেন।

Manual8 Ad Code

বৃহস্পতিবার দিন ও বুধবার রাতে (২৯ ও ২৮ জানুয়ারি) গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের বিভিন্ন স্থানে গণসংযোগ, প্রচারপত্র বিতরণ, পথসভা ও উঠানবৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমরান চৌধুরী আরও বলেন, গোলাপগঞ্জ-বিয়ানীবাজারে রাস্তাঘাটের সংস্কার ও অবকাঠামোগত উন্নয়ন পরিকল্পিতভাবে করা হবে। যাতে আগামী কয়েক প্রজন্ম এর সুফল ভোগ করতে পারে। এই দুই উপজেলা ঘিরে দুইটি নদী রয়েছে, সুরমা ও কুশিয়ারা। নদীভাঙন রোধ প্রকল্পের মাধ্যমে পারগুলোকে পর্যটন স্পট হিসেবে গড়ে তোলা হবে। শিক্ষার মানোনয়ন্ননে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। মনে রাখবেন- আগামীর বাংলাদেশ তারেক রহমানের হাতে। তাঁর নেতৃত্বে বাংলাদেশ প্রকৃত অর্থে উন্নয়নের মহাসড়কে উঠবে। অভূতপূর্ব উন্নয়ন হবে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারে। আমরা এই মাটিতে তারেক রহমানকে নিয়ে এসে উন্নয়নের বিপ্লব ঘটাবো ইনশা আল্লাহ।

Manual1 Ad Code

এমরান চৌধুরীর সমর্থনে অনুষ্ঠিত কর্মসূচিগুলোর মধ্যে ছিলো- গোলাপগঞ্জের আমুড়া ইউনিয়নে গণসংযোগ ও পথসভা, বিয়ানীবাজারের আলীনগর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বিশিষ্ট ব্যবসায়ী সাকিল আহমদের বাড়িতে উঠানবৈঠক, ওই ইউনিয়নের রামদা বাজারে গণসংযোগ ও পথসভা এবং ৪নং ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণের সঙ্গে মতবিনিময়।

Manual2 Ad Code

এসব কর্মসূচিতে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি মকবুল হোসেন কাশেমী, সিলেট-৬ আসনের বিএনপির নির্বাচনী সমন্বয়ক যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্টাতা সভাপতি ও ফুলবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এমদাদ হোসেন টিপু, নিউজার্সি ইস্টেট বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম, সিলেট জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক ও পাবলিক প্রসিকিউটর অ্যাড. এম মুজিবুর রহমান মুজিব, সিলেট জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক আলীনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মামুনুর রশীদ মামুন, সিলেট জেলা বিএনপির ক্রীড়া সম্পাদক সুমেল আহমদ চৌধুরী, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি হেলালুজ্জামান হেলাল, সহসভাপতি রুহেল আহমদ, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম মুন্না, সহ-স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন, আমুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুবুল হক লুলু, সাধারণ সম্পাদক আব্দুল গফার কুটি, যুগ্ম-সম্পাদক মনসুর শিপন, সাংগঠনিক সম্পাদক আল-নবী চৌধুরী শিপন, সিলেট মহানগর ২২ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম-সম্পাদক এনামুল আজিজ মুন্না, আলীনগর ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ মোয়াজ্জিম হোসেন, সহ-সভাপতি সুহেল আহমদ, সাধারণ সম্পাদক মামুন আহমদ মেম্বার, ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ নিজাম আহমদ, সাধারণ সম্পাদক আজাদ আহমদ, সাংগঠনিক সম্পাদক মিছন আহমদ, আলীনগর ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি নিজাম উদ্দিন, গোলাপগঞ্জ পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক বাদল আহমদ, উপজেলা যুবদল নেতা কামাল আহমদ, আমুড়া ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক বেলাল আহমদ, ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুল ওয়াহিদ, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাইফুল আলম লাকেস ও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাহিন আহমদ, সিলেট জেলা ছাত্রলদের সাবেক সভাপতি অ্যাড. আবু সাঈদ, বিয়ানীবাজার উপজেলা ছাত্রদল সাবেক যুগ্ম-আহবায়ক বিলাল আহমদ, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক কবির আহমেদ, ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক শরিফুজ্জামান নাঈম, সাধারণ সম্পাদক সাহেল আহমদ চৌধুরী, আলীনগর ইউনিয়নের মুরুব্বি আক্তার হোসেন রেজু, শাহজাহান হোসেন চৌধুরী, আজাদ আহমদ, ছানা মিয়া, জুবের আহমদ, নইব আলী, আসাদ মাস্টার, নানু মিয়া, ফয়জুল হক, হাুন মিয়া, ঢাকাদক্ষিণ সরকারি কলেজে ছাত্রদলের সহ-সভাপতি ও ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সম্পাদক তানভির আহমদ, সদস্য ইমরান হোসেন, ইমতিয়াজ মাহিন, নয়ন আর রহমান, মাহিন আহমদ প্রমুখ।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com