• সিলেট, সকাল ৭:০৭, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

নির্বাচন বা ধা গ্র স্ত করতে ষ ড় য ন্ত্র-তারেক রহমান

admin
প্রকাশিত জানুয়ারি ৩০, ২০২৬
নির্বাচন বা ধা গ্র স্ত করতে ষ ড় য ন্ত্র-তারেক রহমান

Manual3 Ad Code

 

নির্বাচন বা ধা গ্র স্ত করতে ষ ড় য ন্ত্র-তারেক রহমান

অনলাইন ডেস্ক

Manual2 Ad Code

 

নির্বাচন বাধাগ্রস্ত করতে একটি মহল ভিতরে ভিতরে ষড়যন্ত্র শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এদের সম্পর্কে সবাইকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি। একই সঙ্গে বিএনপি ক্ষমতায় গেলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ, পদ্মা নদীর ওপরে ব্যারাজ নির্মাণ ও আম সংরক্ষণের জন্য হিমাগার নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন তারেক রহমান। গতকাল দুপুরে রাজশাহী মহানগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি নির্বাচনবিরোধী ষড়যন্ত্র সম্পর্কে সজাগ থাকার পাশাপাশি এসব প্রতিশ্রুতি দেন। এর আগে তিন দিনের উত্তরাঞ্চল সফরে দুপুর সাড়ে ১২টায় ঢাকা থেকে বিমানযোগে রাজশাহী পৌঁছান তারেক রহমান। স্ত্রী ডা. জুবাইদা রহমান তাঁর সঙ্গে রয়েছেন। শহরে হজরত শাহ মাখদুম (রহ.)-এর মাজার জিয়ারত শেষে জনসভায় যোগ দেন তিনি। জেলা বিএনপির সভাপতি মামুন-অর-রশিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান লিটনের পরিচালনায় সমাবেশে বিএনপি নেতা শাহীন শওকত, দেবাশীষ রায় মধু, সাইফুল ইসলাম মার্শাল, বিশ্বনাথ সরকারসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতারা বক্তব্য দেন। মঞ্চে তারেক রহমানের সঙ্গে ডা. জুবাইদা রহমানও উপস্থিত ছিলেন।

তারেক রহমান বলেন, ‘১৬ বছর আমরা কয়েকটি তথাকথিত নির্বাচন দেখেছি। নিশিরাতের নির্বাচন দেখেছি। আমি-ডামি নির্বাচন দেখেছি। গায়েবি নির্বাচন দেখেছি। দেশের মানুষ ভোট দিতে পারেনি। পেরেছিলেন আপনারা? পারেননি আপনারা ভোট দিতে। তারা চলে গেছে, যারা ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। কিন্তু আরেকটি মহল ষড়যন্ত্র শুরু করছে, ভিতরে ভিতরে ষড়যন্ত্র করছে কীভাবে নির্বাচন ক্ষতিগ্রস্ত করা যায়, বাধাগ্রস্ত করা যায়।’ আগামী নির্বাচন যেন কেউ বানচাল করতে না পারে, সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তারেক রহমান।

পদ্মা ব্যারাজ করতে চাই : শোষণ আর বঞ্চনার বিরুদ্ধে তেভাগা আন্দোলনের নেত্রী ইলা মিত্র পদ্মাপারের জনপদে যে প্রতিবাদের ডাক দিয়েছিলেন সেখানে এখন পরিবর্তনের জনতরঙ্গ। সিল্কসিটি খ্যাত রাজশাহী নগরের মাদ্রাসা মাঠের জনসমুদ্রে ধানের শীষের ঢেউ তুলে বিএনপি চেয়ারম্যান বলেন, মানুষের রায় পেলে বরেন্দ্র অঞ্চলের ভাগ্য উন্নয়নে পরিকল্পনা অনুয়ায়ী কাজ করবে বিএনপি। তিনি বলেন, ‘রাজশাহী বললেই বোঝায় পদ্মা নদী। এখন দুঃখজনক ব্যাপার হচ্ছে পদ্মাই বলেন, তিস্তাই বলেন, ব্রহ্মপুত্রই বলেন, যে নদীই বলেন, পানি আছে কোনো? কোনো পানি নাই, পদ্মা নদীর সঙ্গে যে খালগুলো আছে সেখানেও পানি নাই। আমাদের নদীতে পানি দরকার। এই এলাকার খালগুলো আমরা খনন করতে চাই। ধানের শীষ ইনশাল্লাহ বিজয়ী হলে আমরা পদ্মা ব্যারাজ করতে চাই। ইনশাল্লাহ আমরা পদ্মা ব্যারাজের কাজে হাত দেব।’

১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ : ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফের আশ্বাস দিয়ে তারেক রহমান বলেন, ‘যেহেতু রাজশাহীসহ উত্তরাঞ্চলের অধিকাংশ মানুষ কৃষিকাজের সঙ্গে জড়িত, যদিও সমগ্র বাংলাদেশের মানুষ কৃষি পেশার সঙ্গে জড়িত, দেশের বৃহৎ একটি অংশ কৃষি পেশার সঙ্গে জড়িত। কৃষক ভালো থাকলে দেশের মানুষ ভালো থাকবে, কৃষি যদি অর্থনৈতিকভাবে শক্তিশালী হয় তাহলে দেশের মানুষ সহজেই কৃষি উৎপাদিত পণ্যসামগ্রী সেগুলো তারা ক্রয় করতে পারবে। এজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী ১২ তারিখে ধানের শীষ বিজয় হয়ে সরকার গঠন করলে আমরা ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করব ইনশাল্লাহ।’ একই সঙ্গে কৃষিকার্ড চালুর মাধ্যমে কীটনাশক ওষুধ, সার, বীজসহ বিভিন্ন উপকরণও কৃষকদের সহায়তা করা হবে বলে জানান বিএনপি চেয়ারম্যান।

আম সংরক্ষণে হিমাঘার নির্মাণ : মওসুমের আম সংরক্ষণে হিমাঘার নির্মাণের প্রতিশ্রুতি দিয়ে তারেক রহমান আরও বলেন, দেশের উত্তরাঞ্চলে বন্ধ থাকা বরেন্দ্র প্রকল্প চালু, রাজশাহীর আইটি পার্ক সচল, রাজশাহী বিভাগে একটি ভোকেশনাল ইনস্টিটিউট স্থাপন, একটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণ, আম সংরক্ষণে হিমাঘার নির্মাণ এবং কৃষিসংক্রান্ত শিল্প স্থাপনে উৎসাহী উদ্যোক্তাদের বিশেষ সহায়তা প্রদান কথা হবে। তিনি বলেন, ‘এই পরিকল্পনার কথা এবং এই কাজগুলোর কথা এজন্য বললাম, কারণ বিগত ১৬-১৭ বছর এই দেশের সাধারণ মানুষের ভোটের অধিকার যেমন কেড়ে নেওয়া হয়েছিল। এ দেশের মানুষের কথা বলার অধিকার যেমন কেড়ে নেওয়া হয়েছিল ঠিক দেশের মানুষের জন্য তারা (বিগত সরকার) কোনো কাজ করে নাই।’ তিনি আরও বলেন, ‘আমরা দেখেছি, কীভাবে তারা মেগা মেগা প্রকল্প করেছে এবং এই মেগা প্রকল্পের উদ্দেশ্যই ছিল মেগা দুর্নীতি। এলাকার মানুষের জন্য রাস্তঘাট নির্মাণ, কৃষকদের পাশে দাঁড়ানো, মা-বোনদের পাশে দাঁড়ানো, এলাকায় হাসপাতাল, এলাকায় স্কুল-কলেজ ঠিক করার কাজ বিগত সরকারের সময়ে হয়নি। কাজেই ’২৪ সালের ৫ আগস্ট যে পরিবর্তন হয়েছে এর মাধ্যমে যেন জনগণের ভাগ্যের পরিবর্তন হয়। সেজন্য ১২ তারিখে নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

জনসভায় তারেক রহমান রাজশাহী, নাটোর ও চাঁপাই নবাবগঞ্জের ১৩টি সংসদীয় আসনের প্রার্থীদের জন্য ভোট চান। প্রার্থীরা হলেন, শাহজাহান মিয়া, আমিনুল হক, হারুনুর রশীদ, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শরীফ উদ্দিন, মিজানুর রহমান মিনু, শফিকুল ইসলাম মিলন, ডিএম জিয়াউর রহমান, অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল, আবু সাঈদ চাঁন, ফারজানা শারমিন পুতুল, রুহুল কুদ্দস তালুকদার দুলু, আনোয়ার হোসেন আনু, আবদুল আজিজ। প্রার্থীরা এ সময় উপস্থিত ছিলেন।

Manual3 Ad Code

শেরপুরের ঘটনার সুষ্ঠু তদন্তে বিএনপি সহায়তা করবে

‘আমরা শান্তি চাই, ঝগড়া চাই না’ উল্লেখ করে তারেক রহমান বলেন, আমরা শান্তিতে বিশ্বাস করি। কারণ শান্তি থাকলে আমি যে কথা বললাম, সেগুলো বাস্তবায়ন করতে পারব। আমরা ঝগড়াবিবাদের মধ্যে যেতে চাই না। আমি আজ এখানে দাঁড়িয়ে কারও সমালোচনা করছি না।’ তবে তিনি বলেন, ‘কিন্তু কোথাও যদি কোনো অনাকাক্সিক্ষত ঘটনা ঘটে অন্তর্বর্তী যে সরকার আছে তাদের উচিত সুষ্ঠু তদন্ত করা। সেই সুষ্ঠু তদন্তে যদি বিএনপির ভূমিকা থাকে আমরা সার্বিকভাবে সহযোগিতা করব। সঠিক তদন্ত হলে দেশের আইন অনুযায়ী বিচার হতে হবে।

Manual6 Ad Code

ধানের শীষ জয় হলে ১৩ তারিখ থেকে জনগণের জয়যাত্রা শুরু হবে : তারেক রহমান বলেন, ‘১২ তারিখে যদি ধানের শীষ জয়যুক্ত হয় পরে ইনশাল্লাহ ১৩ তারিখ থেকে শুরু হবে জনগণের জয়যাত্রা। সেজন্য আমি সব সময় বলি, আমরা কবর কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ।’

লোকারণ্য জনসভাস্থল : দীর্ঘ ২২ বছর পর রাজশাহীতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আগমন ঘিরে মহানগরীতে নেতা-কর্মী এবং সাধারণ মানুষের জনস্রোত নামে। মিছিল ও স্লোগানে উত্তাল হয়ে ওঠে জনসভাস্থল। কানায় কানায় পূর্ণ মাদ্রাসা ময়দান। একসময় মাঠ ছাপিয়ে সড়কে জনস্রোত সৃষ্টি হয়। রাজশাহী জেলার পাশাপাশি বিভাগের সব জেলা থেকে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতা-কর্মী ব্যানার, ফেস্টুন ও মিছিল নিয়ে সভায় আসেন। দুপুর ১২টায় নির্বাচনি জনসভা শুরু হয়। তারেক রহমান সাড়ে ১২টার কিছু আগে রাজশাহী শাহ মাখদুম বিমানবন্দর থেকে জনাসভাস্থলে রওনা দেন। তাঁকে একনজর দেখতে ও অভিবাদন জানাতে সড়কের দুই ধারে বিপুল পরিমাণ মানুষ ও দলের নেতা-কর্মী উপস্থিত হন। জনসভাস্থলে যাওয়ার আগে তিনি শাহ মাখদুম (রহ.)-এর মাজার জিয়ারত করেন। আর বেলা সোয়া ১১টা থেকে জাসাসের উদ্যোগে সংগীত পরিবেশন করা হয়।

Manual3 Ad Code

চারদিকে শুধু সমস্যা, তাহলে ১৭ বছরে হলোটা কী : নওগাঁর নির্বাচনি জনসভায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেন, দীর্ঘ ১৭ বছর আমি দেশে ছিলাম না। এত দিন পর দেশে ফিরে দেখি চারদিকে শুধু সমস্যা আর সমস্যা। আমি যেখানেই যাচ্ছি কেবল দাবি আর দাবি। তাহলে এ ১৭ বছরে দেশে হলোটা কী?

নওগাঁ জেলা বিএনপি ও জয়পুরহাট জেলা বিএনপি যৌথভাবে আয়োজিত জনসভায় প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন নওগাঁ জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু। তারেক রহমান জনসভায় নওগাঁ জেলায় বিএনপির ছয়জন প্রার্থী এবং জয়পুরহাট জেলার দুই আসনের বিএনপি প্রার্থীদের পরিচয় করিয়ে দেন। একই সঙ্গে একটি উন্নত বাংলাদেশ গড়তে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে তাদের সবাইকে জয়যুক্ত করার আহ্বান জানান।

প্রার্থীরা হলেন নওগাঁ-১ আসনের মোস্তাফিজুর রহমান, নওগাঁ-২ আসনের সামসুজ্জোহা খান, নওগাঁ-৩ আসনের ফজলে হুদা বাবুল, নওগাঁ-৪ আসনের ডা. ইকরামুল বারী টিপু, নওগাঁ-৫ আসনের জাহিদুল ইসলাম ধলু, নওগাঁ-৬ আসনের শেখ রেজাউল ইসলাম, জয়পুরহাট-১ আসনের মাসুদ রানা প্রধান প্রমুখ।

 

তারেক রহমান বলেন, এ জনপদের মানুষের মূল পেশা কৃষি। কৃষকদের ভালো রাখতে পারলেই দেশের প্রকৃত উন্নয়ন হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নওগাঁসহ এ অঞ্চলে বরেন্দ্র প্রকল্প চালু করার মাধ্যমে বছরে তিনটি ফসল উৎপাদন নিশ্চিত করেছিলেন। তিনি কৃষকদের ভাগ্য উন্নয়নে অনেক কাজ করেছেন। খাল খনন, বৃক্ষ রোপণের মাধ্যমে সবুজ বিপ্লব গড়ে তুলেছিলেন। তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে নওগাঁয় রেললাইন করা হবে। কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করা হবে। প্রত্যেক পরিবারে ফ্যামিলি কার্ডের মাধ্যমে মহিলাদের আর্থিক সহযোগিতা প্রদান করা হবে। কৃষকদের কৃষি কার্ড দেওয়া হবে। এ কার্ডের মাধ্যমে কৃষক বিনামূল্যে সার-বীজ, কীটনাশকসহ প্রয়োজনীয় সহযোগিতা পাবে। এ ছাড়াও কৃষি কার্ডের মাধ্যমে কৃষি ঋণ প্রদান করা হবে। মুসলিম ধর্মের ইমাম- মুয়াজ্জিন এবং অন্যান্য ধর্মাবলম্বী নেতাদের মাসিক সম্মানির ব্যবস্থা করব। এ সময় তিনি ভোটের দিন তাহাজ্জুদ নামাজ পড়ে ভোট কেন্দ্রে গিয়ে ভোটের বাক্সগুলো পাহারা দেওয়ার আহ্বান জানান।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com