• সিলেট, দুপুর ১:৩৩, ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

আমরা নির্বাচিত হলে প্রতিটি মানুষের হক বুঝিয়ে দেব – মাওলানা হাবিবুর রহমান

admin
প্রকাশিত জানুয়ারি ৩০, ২০২৬
আমরা নির্বাচিত হলে প্রতিটি মানুষের হক বুঝিয়ে দেব – মাওলানা হাবিবুর রহমান

Manual5 Ad Code

বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদে দাঁড়িপাল্লার সমর্থনে কুশল বিনিময়

Manual4 Ad Code

আমরা নির্বাচিত হলে প্রতিটি
মানুষের হক বুঝিয়ে দেব
– মাওলানা হাবিবুর রহমান

অনলাইন ডেস্ক

Manual1 Ad Code

 

জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সিলেট জেলা আমীর ও সিলেট-১ (মহানগর ও সদর) আসনে জামায়াত ও ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেছেন, আমরা আল্লাহর ঘর থেকে নামাজ পড়ে বের হয়েছি। ইসলাম আমাদের শিখিয়েছে যেখানেই অন্যায়, সেখানেই প্রতিবাদ করতে; আর যেখানেই মানুষের সেবা, সেখানেই এগিয়ে যেতে। আমরা আপনাদের খেদমত করার জন্যেই এসেছি। আপনারা যদি আমাদেরকে সেই সুযোগ দেন, তাহলে আমাদের সর্বোচ্চ দিয়ে খেদমতের চেষ্টা করবো। সমাজের প্রতিটি মানুষের হক তাদের বুঝিয়ে দেব, ইনশাআল্লাহ। কারও প্রতি জুলুম করা হবে না।

Manual1 Ad Code

তিনি শুক্রবার বাদ জুম্মা সিলেট নগরীর বন্দরবাজারস্থ কেন্দ্রীয় জামে মসজিদে জুমআ’র নামাজ আদায় শেষে জনসাধারণের সাথে দাঁড়িপাল্লার সমর্থনে কুশল বিনিময়কালে এসব কথা বলেন। এসময় একটি প্রচার মিছিল বন্দরবাজার কেন্দ্রীয় মসজিদ থেকে শুরু হয়ে বন্দর পয়েন্ট প্রদক্ষিণ করে ধোপাদিঘীরপাড়স্থ প্রধান নির্বাচনী কার্যালয়ে গিয়ে শেষ হয়।

গণসংযোগ কালে মাওলানা হাবিবুর রহমান আরো বলেন, আমরা বিশ্বাস করি, কেবল দুনিয়ার মানুষের কাছে নয়, একদিন আল্লাহর দরবারেও আমাদের জবাবদিহি করতে হবে। আমরা সেই ভয় অন্তরে রেখেই খেদমত করতে চাই। আমরা শাসক হতে চাই না, আমরা হতে চাই মানুষের খাদেম। আল্লাহ ও তাঁর রাসূলের সন্তুষ্টির লক্ষ্যে একটি সুন্দর সমাজ গড়ি। হকের পথে, ন্যায়ের পথে এবং মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষে দাঁড়িপাল্লা মার্কায় আপনাদের সমর্থন ও দোয়া কামনা করছি। আল্লাহ আমাদের এই নেক উদ্দেশ্য কবুল করুন।

Manual8 Ad Code

এসময় উপস্থিত ছিলেন- সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারি মো. শাহজাহান আলী, সহকারী সেক্রেটারি এডভোকেট মোঃ আব্দুর রব ও মাওলানা ইসলাম উদ্দিন, মহানগর জামায়াত নেতা মাওলানা আব্দুল মুকিত ও লেবার পার্টির সিলেট মহানগরীর সভাপতি মাহবুবুর রহমান খালেদ প্রমুখ।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com