• সিলেট, বিকাল ৫:০৫, ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

দুর্নীতি থেকে বাঁচার জন্য নির্বাচনে একটাই ‘বাক্স’: মুফতী রেজাউল করীম

admin
প্রকাশিত জানুয়ারি ৩০, ২০২৬
দুর্নীতি থেকে বাঁচার জন্য নির্বাচনে একটাই ‘বাক্স’: মুফতী রেজাউল করীম

Manual5 Ad Code

দুর্নীতি থেকে বাঁচার জন্য নির্বাচনে একটাই ‘বাক্স’: মুফতী রেজাউল করীম

 

Manual6 Ad Code

অনলাইন ডেস্ক

Manual6 Ad Code

 

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, দুর্নীতি থেকে বাঁচার জন্য নির্বাচনে বাংলাদেশের একটাই বাক্স তা হলো ইসলামী আন্দোলন, বাংলাদেশের বাক্স। যার প্রতীক হলো হাত পাখা।

আমীর আরো বলেন, আমরা বহু নির্বাচনে বহুলোকের বিভিন্ন উন্নয়নের ফুলঝুড়ির কথা শুনেছি। নতুনভাবে শুনে আমরা আর ধোঁকায় পড়ে আমাদের দেশকে ধ্বংস করতে পারি না। দেশের কল্যাণের জন্য, ইসলামের কল্যাণের জন্য মানবতার কল্যানের জন্য, মানুষের কল্যাণের জন্য যদি পরিবর্তন করতেই হয় তাহলে হাত পাখা মার্কা প্রতীকে ভোট দিন।

শুক্রবার বিকেল তিনটার দিকে গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ি কলেজ মাঠে অনুষ্ঠিত ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচনি জনসভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Manual5 Ad Code

রেজাউল করীম বলেন, দেশ স্বাধীন হয়েছে ৫৪ বছর। এ সময়ে যারা দেশ চালিয়েছে তাদের কাছ থেকে এদেশের মানুষ যা চেয়েছিল তা পায়নি। বিগত সময়ে দেশ পরিচালনায় তাদের মূল শ্লোগান ছিল সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় বিচার প্রতিষ্ঠা। কিন্তু বাস্তবে এ তিনটির একটিও দেখিনি। বরং তারা দেশটিকে বিশ্বে দুর্নীতিতে পাঁচ বার ফার্স্ট বানিয়েছে। তাদের দেশ পরিচালনার সময় হাজার হাজার মা সন্তান হারা হয়েছে, রাস্তায় নামার পর মানুষ গুম হয়ে যেত, ঘরে গেলে খুন হয়ে যেত। আমাদের দেশের টাকা পাচার করে যে বেগম পাড়া তৈরি করেছে এটাকি দুর্নীতি না ভালো কাজ? এখন এ দুর্নীতি দূর করতে হবে।

রেজাউল করিম বলেন, আজকে যারা দেশকে ভালোবাসে তারা ইসলামী আন্দোলনের পক্ষে কাজ করা শুরু করেছে। যারা মানবতার মুক্তি চায়, দুর্নীতিমুক্ত দেশ চায়, তারা হাতপাখা মার্কার পক্ষে কাজ করা শুরু করেছে। আমি আজকে আপনাদের কাছে এসেছি হাতপাখা প্রতীতে ভোট দেয়ার অনুরোধ করার জন্য।

এতে সভাপতিত্ব করেন গাজীপুর-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মনোনীত প্রার্থী মাওলানা জি.এম. রুহুল আমীন। এসময় প্রধান অতিথি গাজীপুর-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মনোনীত প্রার্থী মাওলানা জি.এম. রুহুল আমীন ও গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী হাফেজ মাওলানা আলমগীর হোসাইনের হাতে হাতপাখা তুলে দিয়ে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন।

এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর বিকেলে গাজীপুর শহরের শিববাড়ী মোড় এলাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত গাজীপুর-২ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা এম এ হানিফ সরকারের এবং কালীগঞ্জের জামালপুর হাই স্কুল ময়দানে গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা গাজী আতাউর রহমানের নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

Manual6 Ad Code

এসব অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র যুগ্ম মহাসচিব ও গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা গাজী আতাউর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সহযোগী সংগঠন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করীম আবরার, গাজীপুর-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মনোনীত প্রার্থী মাওলানা জি.এম. রুহুল আমীন, গাজীপুর-৩ আসনের মনোনীত প্রার্থী হাফেজ মাওলানা আলমগীর হোসাইন, সংগঠনটির গাজীপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক মাজেদ, সংগঠনটির গাজীপুর মহানগর শাখার সভাপতি মুহাম্মদ ফাইজ উদ্দিন, গাজীপুর মহানগর কমিটির সাধারণ সম্পাদক মুফতি হোসাইন আহমদ প্রমুখ।

বিডি প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com