• সিলেট, রাত ৪:৫৮, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ইশরাককে সমর্থন জানিয়ে ভোট থেকে সরে গেলেন গণঅধিকার পরিষদের প্রার্থী

admin
প্রকাশিত জানুয়ারি ৩০, ২০২৬
ইশরাককে সমর্থন জানিয়ে ভোট থেকে সরে গেলেন গণঅধিকার পরিষদের প্রার্থী

Manual8 Ad Code

ইশরাককে সমর্থন জানিয়ে ভোট থেকে সরে গেলেন গণঅধিকার পরিষদের প্রার্থী
অনলাইন ডেস্ক

 

ঢাকা-৬ আসনে প্রার্থিতা প্রত্যাহার করে বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেনকে সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছেন গণঅধিকার পরিষদের প্রার্থী মোহাম্মদ ফখরুল ইসলাম। শুক্রবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪৩ নম্বর ওয়ার্ড এলাকায় এক নির্বাচনী গণসংযোগের সময় গণমাধ্যমকর্মীদের সামনে তিনি এ ঘোষণা দেন।

নির্বাচনী জোটগত সমঝোতার কারণে এর আগে গণঅধিকার পরিষদের প্রার্থী হিসেবে ফখরুল ইসলাম তুলনামূলক নিষ্ক্রিয় ছিলেন। দলীয় সভাপতি নুরুল হক নুরের নির্দেশনার পর তিনি বিএনপির প্রার্থীকে প্রকাশ্যে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নেন।

সমর্থনের ঘোষণা দিয়ে মোহাম্মদ ফখরুল ইসলাম বলেন, গণঅধিকার পরিষদের সভাপতির সিদ্ধান্ত অনুযায়ী আমি বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেনের পক্ষে সম্মতি জ্ঞাপন করছি।

গণসংযোগে দেওয়া বক্তব্যে ফখরুল ইসলাম বলেন, এখন থেকে গণঅধিকার পরিষদ ও এর অঙ্গ সংগঠনগুলো বিএনপির হয়ে মাঠে কাজ করবে।

Manual4 Ad Code

অতীতে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনের কথা স্মরণ করে তিনি বলেন, আসন সমঝোতার অংশ হিসেবে ইশরাক হোসেনের বিজয় নিশ্চিত করতে সবাই ধানের শীষ প্রতীকের পক্ষে কাজ করবে।

Manual1 Ad Code

এ সময় বিএনপির প্রার্থী ইশরাক হোসেন যুগপৎ আন্দোলনের দিনগুলোর স্মৃতিচারণ করেন। তিনি বলেন, আন্দোলনের সময় বিএনপি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা একসঙ্গে রাজপথে কর্মসূচি পালন করেছেন। পাশাপাশি তিনি পটুয়াখালী-৩ আসনে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে ট্রাক প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

Manual3 Ad Code

ইশরাক হোসেন জানান, জুলাইয়ের অভ্যুত্থানের সময় সরকার পতনের পর ৫ আগস্ট ভিপি নুরকে পরিত্যক্ত একটি কক্ষ থেকে কারাগারে তার কক্ষে নিয়ে আসা হয়। সে সময় বিএনপি ও অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা একসঙ্গে ছিলেন এবং পারস্পরিক সহযোগিতার যে গতি ও ঐক্য ছিল, তা আজও গুরুত্বপূর্ণ বলে তিনি মন্তব্য করেন।

Manual2 Ad Code

তিনি বলেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থাকবে, এটাই স্বাভাবিক। তবে বর্তমানে এক বা একাধিক দল ও তাদের ছাত্র সংগঠন থেকে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়া হচ্ছে, যা নির্বাচনি পরিবেশের জন্য উদ্বেগজনক।

পরে এই দুই প্রার্থী এবং নেতাকর্মীদের একসঙ্গে বিভিন্ন এলাকায় সংযোগে অংশ নিতে দেখা যায়।

বিডি-প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com