• সিলেট, ভোর ৫:৫১, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

মৌলভীবাজারে বিএনপির দুঃসংবাদ পেলেন আরও ১৭ নেতা

admin
প্রকাশিত জানুয়ারি ৩০, ২০২৬
মৌলভীবাজারে বিএনপির দুঃসংবাদ পেলেন আরও ১৭ নেতা

Manual4 Ad Code

মৌলভীবাজারে বিএনপির দুঃসংবাদ পেলেন আরও ১৭ নেতা

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক

সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপির ১৭ নেতাকে দলীয় সকল স্তরের পদ থেকে অব্যাহতি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

 

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে কমলগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক অলি আহমদ খান ও যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আবুল হোসেনের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

Manual6 Ad Code

 

Manual3 Ad Code

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অব্যাহতি পাওয়া নেতারা হলেন- রহিমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সিপার আহমদ তরফদার, সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান চৌধুরী, কমলগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য আব্দুল ময়ূন ফারুক, লুৎফুর রহমান সাইফুল, বিল্লাল হোসেন চৌধুরী, আব্দুল হক চৌধুরী সাইস্তা, পতনঊষার ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাজিদ আলী, সাবেক সভাপতি মাহমুদুর রহমান বাদশাহ, শমশেরনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এনামুল হক শামিম, মুন্সীবাজার ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম নোমান, আলীনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক জিহাদ আহমদ চৌধুরী, আদমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদির, সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কাহের আছরু, ইসলামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান আজমল, মাধবপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অজয় কানু এবং কমলগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ডা. মনসুর আলী মঞ্জু।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, অব্যাহতির এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। একই সঙ্গে এসব ব্যক্তির সঙ্গে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

Manual6 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com