• সিলেট, সকাল ৮:৪৭, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

এম এ মালিকের সমর্থনে এম এ সালাম সহ সকল নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ সিলেট-৩ বিএনপি

admin
প্রকাশিত জানুয়ারি ৩১, ২০২৬
এম এ মালিকের সমর্থনে এম এ সালাম সহ সকল নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ সিলেট-৩ বিএনপি

Manual8 Ad Code

এম এ মালিকের সমর্থনে এম এ সালাম সহ সকল নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ সিলেট-৩ বিএনপি

Manual4 Ad Code

সংবাদ বিজ্ঞপ্তি

 

৩০ জানুয়ারী ২০২৬ (শুক্রবার) সারাদিন ফেঞ্চুগঞ্জের উত্তর ফেঞ্চুগঞ্জ, ঘিলাছড়াসহ বিভিন্ন ইউনিয়নে নির্বাচনী জনসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সিলেট-৩ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও বিএনপি চেয়ারপারসন এর উপদেষ্টা মোহাম্মদ আব্দুল মালিক ভাইয়ের সমর্থনে একাধিক উঠান বৈঠকে উপস্থিত হয়ে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার এম এ সালাম বিএনপির প্রার্থী এম এ মালিকের সমর্থনে ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা দিয়েছেন।

Manual3 Ad Code

উল্লেখ্য, ব্যারিষ্টার এম এ সালাম সিলেট-৩ অঞ্চল থেকে বিএনপি মনোনয়ন প্রত্যাশী ছিলেন। এর পূর্বে মনোনয়ন পত্র জমাদানের দিনে সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরীসহ সকল মনোনয়ন প্রত্যাশী ঐক্যবদ্ধভাবে এম এ মালিকের মনোনয়ন পত্র জেলা রিটার্নিং অফিসার সারোয়ার আলমের নিকট জমা দেন। নির্বাচনী প্রচারে প্রথমবারের মত এম এ সালাম এর সরব উপস্থিতি এম এ মালিকের ধানের শীষের বিজয়ের পথ আরও প্রশস্ত হলো।

এম এ মালিক বলেন, “দলীয় চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাকে দেশ ও মানুষের সেবায় কাজ করার নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশনা অনুযায়ী আমি নির্বাচনে অংশগ্রহণ করছি। আমরা সবাই ঐক্যবদ্ধ। আসন্ন ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি ও জোট জনগণের ভোটে বিজয়ী হয়ে সরকার গঠন করবে ইনশাআল্লাহ।”

Manual8 Ad Code

তিনি আরও বলেন, “নেত্রী আমাকে ধানের শীষের পক্ষে নির্বাচন করার নির্দেশ দিয়েছেন। আমি আপনাদের কাছে ধানের শীষে একটি ভোট চাই—এলাকার সার্বিক উন্নয়নের জন্য। দক্ষিণ সিলেটের রাস্তাঘাট, স্কুল, মসজিদ, মাদ্রাসাসহ সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের জন্য সমান উন্নয়ন নিশ্চিত করা হবে।”

এম এ মালিক বলেন, “বিএনপি একটি আদর্শিক দল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। গণতন্ত্র ও উন্নয়নের ধারাবাহিকতায় বিএনপিই জনগণের শেষ ভরসা।”

Manual6 Ad Code

তিনি বলেন, “আমরা সবাই ধর্মপ্রাণ মানুষ। সবাই মিলেমিশে বসবাস করবো এবং এলাকার উন্নয়নের জন্য প্রয়োজনীয় সব উদ্যোগ গ্রহণ করবো। আপনাদের দোয়া ও সমর্থন চাই।”

উপস্থিত ছিলেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ওয়াহ চৌধুরী শফি, সাধারণ সম্পাদক তসলিম আহমেদ নেহার, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ সকল পর্যায়ের অসংখ্য জনতা।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com