• সিলেট, সকাল ১১:৩৬, ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

দেশে থেকেই জনগণের সেবা করব : এম এ মালিক

admin
প্রকাশিত জানুয়ারি ৩১, ২০২৬
দেশে থেকেই জনগণের সেবা করব : এম এ মালিক

Manual7 Ad Code

দেশে থেকেই জনগণের সেবা করব : এম এ মালিক

Manual5 Ad Code

নিউজ ডেস্ক

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানীর আত্মার মাগফিরাত কামনা করে দেশে থেকেই জনগণের সেবা করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন সিলেট-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এম এ মালিক। আজ শনিবার (৩১ জানুয়ারী) সিলেট বালাগঞ্জ পূর্বপৈলনপুর ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডে নির্বাচনী জনসংযোগ, উঠান বৈঠক, পথসভায় একথা বলেন তিনি।

এম এ মালিক বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরেই বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল। তিনি তার আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে তিনি সিলেট অঞ্চলের কৃতি সন্তান, মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানীর আত্মার মাগফিরাত কামনা করে আল্লাহর কাছে জান্নাত নসিবের দোয়া করেন।

Manual3 Ad Code

এম এ মালিক বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন। চিকিৎসা শেষে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে তিনি দেশে ফেরেন এবং ওই সফরে তিনি তার সফরসঙ্গী হিসেবে সঙ্গে ছিলেন। তিনি জানান, দেশে থেকেই দেশের মানুষের সেবা করার প্রতিশ্রুতি তিনি বেগম খালেদা জিয়াকে দিয়েছেন।

তিনি আরও বলেন, গত ১৬ ডিসেম্বর তিনি লন্ডনে নিজের পাসপোর্ট ও সিটিজেনশিপ জমা দিয়েছেন, যা তার দেশের প্রতি দায়বদ্ধতার প্রমাণ। বিএনপি চেয়ারপারসন ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আস্থায় তিনি সিলেট-৩ আসনে বিএনপি ও জোটের পক্ষে ধানের শীষ প্রতীকে নির্বাচনে নিয়েছেন।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে এম এ মালিক বলেন, গত ১৫ বছর ধরে দেশের মানুষ প্রকৃত ভোটাধিকার থেকে বঞ্চিত। রাতের আঁধারে ভোট দেওয়ার সংস্কৃতি চালু করা হয়েছে। তিনি দাবি করেন, জাতীয়তাবাদী শক্তি কখনো দেশ বা দেশের স্বার্থ বিক্রি করে না।

তিনি বলেন, দেশের সার্বভৌমত্ব, সমুদ্রবন্দর নিয়ন্ত্রণ, মানবাধিকার লঙ্ঘন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে একমাত্র সমাধান হলো একটি শক্তিশালী বিএনপি সরকার। জনগণের ভোটে নির্বাচিত বিএনপি সরকার প্রতিষ্ঠিত হলে এসব অনিয়ম বন্ধ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Manual5 Ad Code

আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জনগণ তাদের অধিকার পুনরুদ্ধার করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

আরও উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি গোলাম রব্বানী, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মুজিব, যুগ্ম সম্পাদক মিজান মিয়া, ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুল বারি, বালাগঞ্জ সদর ইউনিয়ন বিএনপি সভাপতি শেখ জামাল আহমেদ খলকু, সদর ইউনিয়নের চেয়ারম্যান মুনিম মিয়া, উপজেলা বিএনপির যুবদল নেতা এনাম উদ্দিন, সাবেক ছাত্রদলের সভাপতি আহমদ আলী ছুনু, বিএনপির সহসভাপতি নজরুল ইসলাম জিতু মিয়া, সেন্টার কমিটির সভাপতি ছালিক মিয়াসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও অসংখ্য সমর্থকবৃন্দ।

Manual4 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com