• সিলেট, সকাল ১১:১৫, ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

হাত পাখায় ভোট দিন শান্তির নগরী উপহার দেবো -হাফিজ মাওলানা মাহমুদুল হাসান

admin
প্রকাশিত জানুয়ারি ৩১, ২০২৬
হাত পাখায় ভোট দিন শান্তির নগরী উপহার দেবো -হাফিজ মাওলানা মাহমুদুল হাসান

Manual6 Ad Code

হাত পাখায় ভোট দিন
শান্তির নগরী উপহার দেবো
-হাফিজ মাওলানা মাহমুদুল হাসান

অনলাইন ডেস্ক

 

Manual3 Ad Code

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা মাহমুদুল হাসান এলএলবি বলেছেন, যারা দুর্নীতি করে, চাঁদাবাজি করে, সন্ত্রাসী করে, ইসলামের নাম দিয়ে ইসলাম বিরোধী কাজ করে তাদেরকে সিলেটের মানুষ বিশ্বাস করবে না। কারণ তারা ধোকাবাজ তারা নিজেরাই সন্ত্রাসী করে দুর্নীতি করে কিভাবে তারা সন্ত্রাস বন্ধ করবে। তাদের হাতে এদেশের মানুষের জান মালের নিরাপত্তা নেই। শাহজালাল র. এর পূন্যভূমির জনগণ শাহজালাল র. এর উত্তরসূরি হাত পাখার প্রতীক মাহমুদুল হাসানকে হাত পাখায় ভোট দেবেন এটাই আমাদের প্রত্যাশা। তিনি বলেন সিলেট নগরীতে নিরাপত্তা সবচেয়ে বড় উদ্বেগের জায়গা। মা বোনরা চলাচলে নিরাপত্তা বোধ করেন না। ছিনতাই, মাদক কিশোর গ্যাং সহ সব মিলিয়ে আতঙ্কের পরিবেশ। আমরা নারীদের জন্য একটি নিরাপদ সিলেট গড়বো। ঘর থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান, কর্মস্থল, রাস্তাঘাট ও গণপরিবহন সব জায়গায় নারীরা নিরাপদে থাকবে। সব ধর্মের মানুষ নিরাপদে থাকবে সে ব্যবস্থা আমরা করব ইনশাআল্লাহ।

Manual6 Ad Code

শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে সিলেট সদর উপজেলার ১নং ইউনিয়ন শিবের বাজার হাটখোলা ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সিলেট-১ আসনে হাতপাখা সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ মাওলানা মাহমুদুল হাসান (এলএলবি) গণসংযোগকালে এসব কথা বলেন।

Manual4 Ad Code

এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সহ-সভাপতি হাফিজ মাওলানা আব্দুস শহীদ, সংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মতিউর রহমান খান, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম রনি, জালালাবাদ থানা সভাপতি আহমদ আব্দুল জাহের, সদর উপজেলা সভাপতি রেজাউল করীম সহ থানা ওয়ার্ড নেতৃবৃন্দ।

Manual4 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com