• সিলেট, বিকাল ৩:৩১, ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ধানের শীষের সরকার হবে তারুণ্যের সরকার: খন্দকার আব্দুল মুক্তাদির

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১, ২০২৬
ধানের শীষের সরকার হবে তারুণ্যের সরকার: খন্দকার আব্দুল মুক্তাদির

Manual4 Ad Code

১৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে পথসভা অনুষ্ঠিত

Manual2 Ad Code

ধানের শীষের সরকার হবে তারুণ্যের সরকার: খন্দকার আব্দুল মুক্তাদির

Manual6 Ad Code

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সিলেটের যুবসমাজ আজ মাদকের নীল দংশনে বিপর্যস্ত। আমরা ক্ষমতায় গেলে এলাকাভিত্তিক মাদক নির্মূল কমিটি গঠন করব এবং এই বিষবৃক্ষ উপড়ে ফেলব। আমাদের লক্ষ্য কেবল ক্ষমতায় যাওয়া নয়, বরং প্রতিটি শিক্ষিত ও দক্ষ যুবকের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা। ধানের শীষের সরকার হবে তারুণ্যের সরকার, যারা মেধার ভিত্তিতে কর্মসংস্থান নিশ্চিত করবে।

শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে রায়নগর এলাকায় ১৯নং ওয়ার্ড বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি আরও যোগ করেন, ধানের শীষ শান্তি ও উন্নয়নের প্রতীক। এই প্রতীককে বিজয়ী করার মাধ্যমেই জনগণের হারানো ভোটাধিকার এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে।
১৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি নাদির খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুচিত্র সেন চৌধুরী বাবলু এবং সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান সুমনের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী ও সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, খন্দকার মুকিত, সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, সাবেক কাউন্সিলর দিনার খান হাসু।

এছাড়া অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে ছিলেন, ১৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি তারেক আহমদ খান, সাবেক কাউন্সিলর এ.বি.এম জিল্লুর রহমান উজ্জ্বল, মওদুদুল হক মওদুদ, ১৯নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি ফয়েজুর রহমান ফয়েজ, আবুল ফয়ছল জিহাদ, সিলেট মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক ফয়েছ আহমদ, সিলেট মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক ফাহিম রহমান মৌসুম, সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলাম,১৯নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক শামীম আহমদ সামু,সাবেক ছাত্রদল নেতা রেজাউল করিম নাচন মিনহাজুর রহমান মিনহাজ, ডা: ফারুক আহমদ। কাছির আলী, নির্ঝর রায়, তপু আহমদ।

Manual6 Ad Code

আরো উপস্থিত ছিলেন, সিলেট জেলা যুবদলের সহ-সভাপতি জুবের আহমদ, রিয়াজ আহমদ, শাহনাজ আহমদ, মফিজুর রহমান রুবেল, মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সহিদুজ্জামান সুমন, এম. এ সালাম, মাছুম আহমদ, মাসুক আহমদ, ইউসুফ আহমদ, আওয়াল হেলাল, রেজুওয়ান উদ্দিন, শাহজাহান হোসেন, রোয়ান আহমদ রাজু, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মোশাহিদুল ইসলাম মাহী, আহাদুল ইসলাম শিপলু, ফারাদিন ইসলাম তপু, আলাউদ্দিন জামিল, জামাল, মো: আল আমিন নাহিদ, লিমন আহমদ, সারওয়ার আহমদ, জিসান আহমদ, নুরুজ্জামান নয়ন, ওয়াহিদ আহমদ, আহমদ বোরহান খান, হাসান, জালাল আহমদ, সাইফুল ইসলাম, রাজন আচার্য্য, জাকির শেষ, স্বপন আহমদ, আনিছুর রুমেল ইমন, ইয়াসিন আহমদ, ইমন আহমদ, তানভীর আহমদ, সালে আহমেদ, টিপু আহমেদ, শাহাজান আলী, সাগর সেন, শাহজান রহমান, সাদিক পাল, জুয়েল পাল অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

পথসভায় ১৯নং ওয়ার্ডের বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত হয়ে সংহতি প্রকাশ করেন ১৯নং ওয়ার্ড সমবায় সমিতি, রায়নগর হিন্দু সম্প্রদায়, লড়াকু পল্লী যুব সমাজ। বিজ্ঞপ্তি

Manual2 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com