• সিলেট, রাত ১২:৪১, ৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ভোট দিয়ে ফলাফল নিয়ে সেন্টার ত্যাগ করার আহবান তাহসিনা রুশদীর লুনার

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২, ২০২৬
ভোট দিয়ে ফলাফল নিয়ে সেন্টার ত্যাগ করার আহবান তাহসিনা রুশদীর লুনার

Manual5 Ad Code

ভোট দিয়ে ফলাফল নিয়ে সেন্টার ত্যাগ করার আহবান তাহসিনা রুশদীর লুনার

প্রেস বিজ্ঞপ্তি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য এম. ইলিয়াস আলীর সহধর্মীনি তাহসিনা রুশদীর লুনা বলেছেন, ‘ আগামী নির্বাচন আমাদের অস্তিত্বের লড়াই, গণতন্ত্র রক্ষার লড়াই। ভোটের দিন শেষ পর্যন্ত এ লড়াই চালিয়ে যেতে হবে। আমরা জানি একটি ষড়যন্ত্র চলছে। আমরা একটি অদৃশ্য শক্তির সাথে লড়াই করছি। এ ষড়যন্ত্র মোকাবিলা করতে সবাই ভোট সেন্টারে গিয়ে ভোট দিবেন।

Manual3 Ad Code

তিনি বলেন, শুধু ভোট দিলে হবে না, ভোটের ফলাফল নিয়ে তবেই সেন্টার ত্যাগ করবেন। ইরিয়াসপত্নী লুনা বলেন, ফ্যাসিস্ট হাসিনার আমলে ইলিয়াস আলীকে ভালোবেসে অনেক সেন্টারে একটি ভোটও দেন নি আপনারা। এবার প্রতিটি সেন্টারে শতভাগ ভোট দিয়ে প্রমাণ করুন আপনারা ইলিয়াস আলীকে কতটুকু ভালোবাসেন।

তাহসিনা রুশদীর বলেন, ‘ এম. ইলিয়াস আলী ৫বছরে যে উন্নয়ন করেছিলেন, সেই উন্নয়নের সংস্কার বিগত ১৭ বছরে সবাই কেউ করতে পারেনি। উন্নয়নের জন্য বলতে হবে না, উন্নয়ন হবে। যেখানে যা প্রয়োজন সবকিছু পরিকল্পনা আমরা করে রেখেছি। ইতোমধ্যে আমি বিশ্বনাথ-জগন্নাথপুর ও বিশ্বনাথ-সিংগেরকাছ সড়ক সহ ৬ সড়কের জন্য প্রায় ১১ কোটি টাকার অনুমোদন করে নিয়েছি। অনেক সড়কের কাজ শুরু হয়ে গেছে।’

সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় বিশ্বনাথ পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ধানের শীষের সমর্থনে পৌরসভার ৪নং ওয়ার্ডের কালিগঞ্জ বাজারে বিশাল জনসভায় তিনি এসব কথা বলেন।

Manual8 Ad Code

প্রধান বক্তার বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ও এম. ইলিয়াস আলীর সহোদর এম. আছকির আলী।

Manual7 Ad Code

বক্তব্যে তিনি বলেন, ‘বিগত ১৫ বছর প্রতিকূল অবস্থায় আমরা আপনাদের পাশে ছিলাম, আপনারাও আমাদের পাশে ছিলেন। ইলিয়াস আলী গুম হওয়ার পর দলমত নির্বিশেষে জনগন রাস্তায় নেমে এসেছিল। ইলিয়াস আলীকে ফেরত পাওয়ার জন্য প্রাণ দিয়েছেন অনেকে।

তিনি বলেন, এম. ইলিয়াস আলী এ জনপদকে শান্তির ও উন্নয়নের জনপদে তৈরি করেছিলেন। আগামী নির্বাচনে আপনাদের ইলিয়াস আলীর প্রতিনিধি হয়ে তাঁর স্ত্রীকে নিয়ে এসেছি। ১২ ফেব্রুয়ারি ধানের শীষের প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করেন। সকল ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হবে, আবার এ জনপদে শান্তি ফিরে আসবে।’

পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই-এর সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপি সহ সভাপতি এম আসকির আলী, যুক্তরাজ্য বিএনপির সদস্য সচিব খসরুজ্জামান খসরু, সাবেক সহ-সভাপতি তৈমূছ আলী, সাবেক যুগ্ম সম্পাদক গুলজার খান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক মো. লিলু মিয়া, এম. ইলিয়াস আলী ও তাহসিনা রুশদীর লুনা দম্পতির ছোট ছেলে লাবীব শারার, মো, ময়নুল হক, গউচ খান, নিউহাম বিএনপির সাংগঠনিক সম্পাদক মুমিন খান মুন্না, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি শরিফুল ইসলাম, যুক্তরাজ্য যুবদলের যুগ্ম সম্পাদক আব্দুল হামিদ খান সুমেদ, জেলা মহিলাদলের সহ-সভাপতি অ্যাডভোকেট জহুরা জেসমিন, সুনামগঞ্জ জেলা বিএনপি নেতা এটিএম হেলাল উদ্দিন।

আরও বক্তব্য রাখেন, উপজেলা কৃষকদলের সদস্য সচিব সুমন আহমদ, উপজেলা যুবদলের আহবায়ক শামসুল ইসলাম, পৌর যুবদলের আহবায়ক শাহ আমির উদ্দিন, যুগ্ম আহবায়ক শাহজাহান আলী, উপজেলা ছাত্রদলের আহবায়ক হোসাইন আহমদ প্রবেল, সদস্য সচিব ফাহিম আহমদ, সাবেক ছাত্রনেতা শাহজাহান, এনামুল ইসলাম, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল জলিল, মুহিবুর রহমান বাচ্চু, পৌর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহমেদ দুলাল, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, প্রচার সম্পাদক দবিরুল ইসলাম মেম্বার, দপ্তর সম্পাদক আজিজুর রহমান প্রমূখ।

Manual6 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com