• সিলেট, রাত ১২:১৪, ৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ইলেকশন ইঞ্জিনিয়ারিং-কারচুপির আভাস পাচ্ছি : মাহদী আমিন

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ৪, ২০২৬
ইলেকশন ইঞ্জিনিয়ারিং-কারচুপির আভাস পাচ্ছি : মাহদী আমিন

Manual4 Ad Code

ইলেকশন ইঞ্জিনিয়ারিং-কারচুপির আভাস পাচ্ছি : মাহদী আমিন

অনলাইন ডেস্ক

 

Manual7 Ad Code

অনেক ধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কথা শুনছেন এবং বিভিন্ন ধরনের কারচুপির আভাস পাচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন।

Manual2 Ad Code

বুধবার রাজধানীর একটি হোটেলে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি’র (আরএফইডি) সদস্যের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

মাহদী আমিন বলেন, ফেব্রুয়ারির ১২ তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ইনশাআল্লাহ। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ১৬ বছর এই দিনের জন্য লড়াই করেছি। ১৬ বছরের যে সুদীর্ঘ সংগ্রাম ছিল, যে গণঅভ্যুত্থান ছিল, তার মূল উদ্দেশ্য এমন একটি রাষ্ট্রব্যবস্থা নির্মাণ যেখানে জনগণই হবে সব রাজনৈতিক ক্ষমতা উৎস। আমরা দেখেছি ১৪ সালের বিনা ভোটে নির্বাচন, ২০১৮ সালের নিশিরাতের নির্বাচন এবং ২০২৪ সালের ডামি ভোটের নির্বাচন। এই তিনটা নির্বাচন কিন্তু প্রকৃতপক্ষকে ক্ষমতাকে কুক্ষিগত রাখার জন্য জনগণের ভোটের অধিকার কেড়ে নেওয়া।

Manual7 Ad Code

তিনি আরও বলেন, একটা লেভেল (প্লেয়িং) ফিল্ড আমরা বিশ্বাস করি। যদি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত হয়, ইনশাআল্লাহ বিএনপির জয় নিশ্চিত হবে, ধানের শীষের জয় নিশ্চিত হবে। সুতরাং আমাদের প্রত্যাশা আপনারা প্রত্যেকে নিরপেক্ষভাবে সত্যটুকু তুলে ধরতে উদ্যোগ নিন।

বিডি-প্রতিদিন

Manual6 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com