• সিলেট, সকাল ৮:৫২, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

কোনো রক্তচক্ষু উন্নয়ন অগ্রযাত্রাকে থামিয়ে রাখতে পারবে না: আরিফুল হক চৌধুরী

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ৪, ২০২৬
কোনো রক্তচক্ষু উন্নয়ন অগ্রযাত্রাকে থামিয়ে রাখতে পারবে না: আরিফুল হক চৌধুরী

Manual3 Ad Code

কোনো রক্তচক্ষু উন্নয়ন অগ্রযাত্রাকে থামিয়ে রাখতে পারবে না: আরিফুল হক চৌধুরী

Manual6 Ad Code

প্রেস বিজ্ঞপ্তি

Manual2 Ad Code

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি-জমিয়ত ঐক্যজোট মনোনীত সিলেট-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক মেয়র জননেতা আরিফুল হক চৌধুরী বলেছেন, জৈন্তাপুর-গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জের সম্পদের সুষ্ঠু ব্যবহার করে এই অঞ্চলের ব্যাপক উন্নয়ন করা সম্ভব। আল্লার সৃষ্টির অপরুপ প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত জাফলং, বিছনাকান্দি, রাতারগুল সোয়াম্প ফরেস্ট, পিয়াইন ও সারি নদীর মতো স্থানগুলো পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। এই পর্যটন কেন্দ্রগুলোকে এমনভাবে সাজাতে হবে যাতে সবার নজর কাড়ে। দেশি-বিদেশী পর্যটরা আকৃষ্ট হয়ে বার বার আসে এমন পরিবেশ তৈরি করতে হবে। দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে অবকাঠামো উন্নয়ন, রাস্তাঘাট, হোটেল-মোটেল-রেষ্টুরেন্ট গড়ে তুলতে হবে। এর মূল ভিত্তি হচ্ছে উন্নত যোগাযোগ ব্যবস্থা, সুন্দর -নিরাপদ পরিবেশ বজায় রাখা।

Manual2 Ad Code

বুধবার (৪ ফেব্রুয়ারি) গোয়াইনঘাট উপজেলার পর্ব জাফলং ইউনিয়ন ও মধ্য জাফলং ইউনিয়নে দিন ব্যাপি গণসংযোগ-পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

আরিফুল হক চৌধুরী বলেন, আমাদের মেধা এবং শ্রমকে কাজে লাগিয়ে আমরা নিজেদের ভাগ্য পরিবর্তন করব। আমরা সততা, সাহসিকতা দিয়ে এগিয়ে যাব। বিএনপি সরকার গঠন করলে কোনো রক্তচক্ষু আমাদের উন্নয়নের অগ্রযাত্রাকে থামিয়ে রাখতে পারবে না। সকল চ্যালেঞ্জ- প্রতিবন্ধকতাকে কাটিয়ে আমরা স্বচ্ছতা, অগ্রগতির পথে এগিয়ে যাব।
এর পূর্বে তিনি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, জৈন্তাপুর উপজেলার শাখার সাথে মতবিনিময় ও দরবস্ত ইউনিয়নের ৬নং ওয়ার্ডে গণসংযোগ ও পথসভায় বক্তব্য রাখেন।

জৈন্তাপুর উপজেলায় পৃথক অনুষ্টানে উপস্থিত ছিলেন- জমিয়তে উলামাে ইসলাম বাংলাদেশ, জৈন্তাপুর উপজেলার সভাপতি মাওলানা আব্দুল জব্বার, সাধারণ সম্পাদক মাওলানা মুহিবুল্লাহ, মাওলানা হিলাল আহমদ, মাওলানা আবু হানিফ, দরবস্ত ইউনিয়নের চেয়ারম্যান বাহার আলম বাহার, মাওলানা ওলিউর রহমান, আজির রহমান, দরবস্ত ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুসলিম আলী মেম্বার, আব্দুল লতিফ, আব্দুল মনাফ, আব্দুল হাই, আব্দুল ওয়াদুদ মেম্বার, মাহমুদ আলী মেম্বার, আব্দুল বারি।

পৃথক অনুষ্টানে উপস্থিত ছিলেন- বিএনপির কেন্দ্রীয় নির্বাহি কমিটির সদস্য ও যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি জিল্লুর রহমান, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী, সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা আব্দুস শুকুর, তাঁতীদলের কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক ফয়েজ আহমদ দৌলত, সিলেট জেলা বিএনপির তাঁতী বিষয়ক সম্পাদক আব্দুল মালেক, সিলেট জেলা তাঁতীদলের আহবায়ক মো: হানিফ, নেওয়ার আহমদ, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক মো: জসিম উদ্দিন, উপজেলা পরিষদের সাবেক সম্পাদক শাহ আলম স্বপন, উপজেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট নুর আহমদ, সহ-সভাপতি উসমান গণী, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আহমদ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, গোয়াইনঘাট উপজেলা শাখার সভাপতি মাওলানা নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মতিন, ৩নং পূর্ব জাফলং ইউনিয়নের সভাপতি আমজদ বক্স, সাধারণ সম্পাদক মাসুদ রানা, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর সিকদার, গোয়াইনঘাট উপজেলা মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক মদরিছ আলী, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, ডৌবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আরিফ ইকবাল নেহাল, উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য আব্দুল মন্নান, শামীম আহমদ, ছাত্রদলের সভাপতি আসাদুর রহমান, সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, শ্রমিক দলের সভাপতি আমির উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেক দলের যুগ্ম আহবায়ক হাবিব আহমদ।

Manual7 Ad Code

এছাড়াও আরও উপস্থিত ছিলেন- উপজেলা ও ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীর।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com