• সিলেট, রাত ১২:১৬, ৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ধানের শীষ বিজয়ী হলে ব্যাপক উন্নয়ন হবে : রেজিনা নাসের

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ৫, ২০২৬
ধানের শীষ বিজয়ী হলে ব্যাপক উন্নয়ন হবে : রেজিনা নাসের

Manual8 Ad Code

ধানের শীষ বিজয়ী হলে ব্যাপক উন্নয়ন হবে : রেজিনা নাসের

Manual1 Ad Code

শ্রীমঙ্গল প্রতিনিধি

বিএনপি ক্ষমতায় গেলে নারীদের জন্য ফ্যামেলি কার্ড চালু, কৃষকদের জন্য কৃষক কার্ড ও হেলথ কার্ড প্রদান এবং সুদসহ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হবে বলে জানিয়েছেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি রেজিনা নাসের। তিনি বলেন, ধানের শীষ বিজয়ী হলে মৌলভীবাজারের রাজনগরে আবারও পরিকল্পিত ও টেকসই উন্নয়ন কার্যক্রম শুরু করা হবে।

Manual1 Ad Code

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে মৌলভীবাজার সদর উপজেলার কামালপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড কামালপুরে ধানের শীষের নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রেজিনা নাসের। তিনি বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এম নাসের রহমানের সহধর্মিণী।

রেজিনা নাসের বলেন, দীর্ঘদিন ধরে রাজনগরসহ মৌলভীবাজারের গ্রামীণ জনপদগুলো অবহেলা ও উন্নয়ন বৈষম্যের শিকার। বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে এই বৈষম্যের অবসান ঘটিয়ে মানুষের মৌলিক চাহিদা ও অধিকারকে অগ্রাধিকার দেওয়া হবে। বিশেষ করে গ্রামাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে রাস্তা-ঘাট নতুন করে সংস্কার করা হবে, যাতে কৃষিপণ্য পরিবহন সহজ হয় এবং স্থানীয় অর্থনীতি সচল হয়।

Manual1 Ad Code

তিনি আরও বলেন, নারীদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে ফ্যামেলি কার্ড একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হবে। পাশাপাশি কৃষকদের স্বাস্থ্যসেবা ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে কৃষক কার্ড ও হেলথ কার্ড চালু করা হবে। কৃষকদের ওপর ঋণের চাপ কমাতে সুদসহ কৃষিঋণ মওকুফের ঘোষণাও দেন তিনি।

রেজিনা নাসের বলেন, ধানের শীষ শুধু একটি রাজনৈতিক প্রতীক নয়, এটি গণতন্ত্র, ন্যায়বিচার ও উন্নয়নের প্রতীক। জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত সরকারই কেবল জনগণের প্রকৃত উন্নয়ন নিশ্চিত করতে পারে।

 

নির্বাচনী সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, মৌলভীবাজার- রাজনগর্ উপজেলায় ধানের শীষের পক্ষে গণজোয়ার উঠেছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী এম নাসের রহমান বিপুল ভোটে বিজয়ী হবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Manual5 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com