• সিলেট, সকাল ১০:১৭, ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

নরমাল ডে লি ভা রি র জন্য যেসব আমল করা যেতে পারে

admin
প্রকাশিত নভেম্বর ৭, ২০২৫
নরমাল ডে লি ভা রি র জন্য যেসব আমল করা যেতে পারে

Manual2 Ad Code

নরমাল ডে লি ভা রি র জন্য যেসব আমল করা যেতে পারে

Manual1 Ad Code

ধর্ম ডেস্ক

 

প্রসবের মাধ্যমে দুনিয়াতে আসে মানুষ। নারীদের সন্তান প্রসবের প্রক্রিয়াকে ডেলিভারি বলা হয়। সন্তান প্রসবের জন্য সাধারণ দুটি পদ্ধতি হলো- নরমাল ডেলিভারি বা স্বাভাবিক প্রসব ও সিজারিয়ান (সি) সেকশন।

স্বাভাবিক প্রসব প্রক্রিয়া প্রাকৃতিক ও পরীক্ষিত পদ্ধতি। এটি বহু শতাব্দী ধরে চলে আসছে এবং এর সুবিধা সুস্পষ্ট। নরমাল ডেলিভারির ফলে মা ও শিশুর স্বাস্থ্যঝুঁকি কম থাকে। এ ছাড়া শিশু ও মায়ের দীর্ঘমেয়াদি রোগের ঝুঁকি কম থাকে।

নরমাল ডেলিভারি বা সিজার কীভাবে প্রসব হবে, এ নিয়ে দুশ্চিন্তায় থাকেন অনেক দম্পতি। স্বাস্থ্য সুরক্ষার দিকে লক্ষ্য রেখে অনেকেই নরমাল ডেলিভারির প্রত্যাশা রাখেন। এক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কাজ করতে হবে। এতে নরমাল ডেলিভারি সহজ হবে।

Manual6 Ad Code

নরমাল ভেলিভারির জন্য যে আমল করবেন

নরমাল ডেলিভারির জন্য কোরআন ও হাদিসে স্পষ্ট কোনো আমলের কথা বর্ণিত হয়নি। তবে প্রসবের মুহূর্তটি যেহেতু বিপদের এবং একটি সংকটময় মুহূর্ত তাই এই সময় বিপদের সময় বর্ণিত কোরআন ও হাদিসের আমলগুলো করা যেতে পারে। এ ছাড়াও ইসলামি বিশেষজ্ঞরা কিছু আমলের কথা বলেন। এমন কিছু আমলও করা যেতে পারে। এর জন্য সুরা রাদের ৮ নম্বর আয়াত, সুরা ফাতির ১১ নম্বর আয়াত তিলাওয়াত করা যেতে পারে।

আমলের পদ্ধতি

কোনো নারী এই আয়াতগুলো তিলাওয়াত করে প্রসববেদনা ওঠা নারীর ওপর ফুঁক দেবেন। অথবা পুরুষ তা পাঠ করে পানিতে ফুঁক দেবে। তারপর সে পানি অন্তঃসত্ত্বাকে পান করাবেন এবং তা দিয়ে তার পেট মালিশ করবেন। এতে আল্লাহ তায়ালা প্রসব সহজ করবেন বলে আশা করা যায়।

এ ছাড়াও আল্লাহ তায়ালার গুণবাচক নামগুলোমধ্যে (اَلْمُبْدِئُ) ‘আল-মুবদিয়ু’ পড়া যেতে পারে। আল্লাহর পবিত্র নামের বরকতে সহজে প্রসব হওয়ার প্রত্যাশা করা যেতে পারে।

বিপদের মুহূর্তের দোয়া হিসেবে এই দোয়াগুলোও পড়তে পারেন

اللَّهُمَّ لَا سَهْلَ إِلَّا مَا جَعَلْتَهُ سَهْلًا، وَأَنْتَ تَجْعَلُ الْحَزْنَ إِذَا شِئْتَ سَهْلًا

উচ্চারণ : আল্লাহুম্মা লা সাহলা ইল্লা মা জাআলতাহু সাহলান, ওয়া আনতা তাজআলুল হাজনা ইজা শিতা সাহলান।

Manual5 Ad Code

অর্থ : হে আল্লাহ, আপনি যা সহজ করেছেন তা ছাড়া কোনো কিছুই সহজ নয়। আর যখন আপনি ইচ্ছা করেন তখন কঠিন বিষয়ও সহজ করে দেন।

আরেকটি দোয়া হলো

Manual5 Ad Code

رَبِّ أَنِّي مَسَّنِيَ الضُّرُّ وَأَنتَ أَرْحَمُ الرَّاحِمِينَ

উচ্চারণ : রাব্বি আন্নি মাছছানিয়াদ্ব-দুররু ওয়া-আংতা আরহামুর রাহিমিন

অর্থ : আমার রব! আমি দুঃখ-কষ্টে পতিত হয়েছি। আর আপনি তো সর্বশ্রেষ্ঠ দয়ালু’। (সুরা আল-আম্বিয়া, আয়াত : ৮৩)

গর্ভকালীন সময় ও সন্তান প্রসব মূলত ধৈর্য ধরার বিষয় এবং এতে অনেক সওয়াব ও পুরস্কার রয়েছে। এই সময়ে কারও মৃত্যু হলে নবীজির ঘোষণা অনুযায়ী আল্লাহ তাআলা তাকে শহীদের মর্যাদা দান করবেন।

বিডি প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com