• সিলেট, রাত ৮:১৭, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

আসন্ন নির্বাচনে দেশের মানুষ বিএনপিকে ক্ষমতায় দেখতে চায় : দুলু

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ৫, ২০২৬
আসন্ন নির্বাচনে দেশের মানুষ বিএনপিকে ক্ষমতায় দেখতে চায় : দুলু

Manual1 Ad Code

আসন্ন নির্বাচনে দেশের মানুষ বিএনপিকে ক্ষমতায় দেখতে চায় : দুলু

অনলাইন ডেস্ক

 

Manual4 Ad Code

নাটোর-২ আসনের ধানের শীষের প্রার্থী বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারী দেশের মানুষ ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। ১২ ফেব্রুয়ারী সারাদিন মানুষ দলে দলে ভোট কেন্দ্রে আসবে। ভয়ভীতিহীন পরিবেশে ভোট দেবে। দেশের মানুষ আগামী নির্বাচনে বিএনপিকে ক্ষমতায় দেখতে চায়। দেশের মানুষের ভালোবাসায় বিএনপি এককভাবেই এবার ক্ষমতায় আসবে।

Manual7 Ad Code

আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) নাটোর সদরের দিঘাপাতিয়া ইউনিয়নের গোয়ালদিঘিতে আয়োজিত নির্বাচনি পথসভায় প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।

সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন, নাটোর জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম, শহীদুল্লাহ সোহেল, জেলা প্রযুক্তি বিষয়ক কমিটির আহ্বায়ক রাসেল আহম্মেদ রনি ও জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি।

সমাবেশে দুলু আরও বলেন, ‘আওয়ামী লীগ সরকার বিনা ভোটে প্রায় ১৮ বছর দেশের ক্ষমতায় ছিল। দেশজুড়ে তারা হত্যা, গুম, লুটপাট করে দেশকে অশান্ত করেছিল। বিরোধী মতাদর্শের মানুষকে বসবাস করতে দেয়নি। মানুষের ভাত ও ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। দিনের ভোট রাতে করতো। কখনো আবার আমি আর ডামির নির্বাচন করতো। সাধারণ মানুষ ভোটকেন্দ্রে যেতে পারতো না। মত প্রকাশ করতে পারতো না। সামাজিক যোগাযোগ মাধ্যমে মত প্রকাশ করলেও আটক করে কারাগারে পাঠানো হতো। বিএনপি জনগণের ক্ষমতায়নে বিশ্বাস করে।’

Manual8 Ad Code

রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ‘বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া এদেশের মানুষের কথা বলার অধিকার, মত প্রকাশের অধিকার, রাজনীতি করার অধিকার ফিরিয়ে দিয়েছেন। দেশের মানুষের শিক্ষা ও কর্মস্থানের সুযোগ তৈরি করে দিয়েছিলেন। তাদের যোগ্য সন্তান বিএনপির বর্তমান চেয়ারম্যান তারেক রহমান এখন ফ্যামেলি কার্ডের মাধ্যমে আবারও নারীদের এবং কৃষি কার্ডের মাধ্যমে কৃষকদের সম্মানিত করার উদ্যোগ গ্রহণ করেছেন। দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে এবার সবাই সংস্কার ও সুষ্ঠু নির্বাচনের পক্ষে। তাই আগামী ১২ তারিখ সবাই ঐক্যবদ্ধভাবে ভোট দিতে যেতে হবে। এই নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে হবে।’

Manual8 Ad Code

বিডি-প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com