• সিলেট, রাত ৩:১৪, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

৩১ দফা উন্নয়ন পরিকল্পনা বিএনপি দিয়েছে: হুমায়ুন কবির

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ৫, ২০২৬
৩১ দফা উন্নয়ন পরিকল্পনা বিএনপি দিয়েছে: হুমায়ুন কবির

Manual7 Ad Code

৩১ দফা উন্নয়ন পরিকল্পনা বিএনপি দিয়েছে: হুমায়ুন কবির

নিউজ ডেস্ক

দেশে উন্নয়নের রুপরেখা একমাত্র বিএনপিই দিয়েছে ৩১ দফার মাধ্যমে উল্লেখ করে বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ও বিএনপি’র যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক) হুমায়ুন কবির বলেছেন, ‘বিএনপি সরকার গঠন করতে পারলে কৃষকদের জন্য কৃষক কার্ড চালু করা হবে। পাশাপাশি ফ্যামিলি কার্ড দেওয়া হবে, যাতে একটি পরিবার সুন্দরভাবে জীবন পরিচালনা করতে পারে। ৩১ দফার এমন সুস্পষ্ট উন্নয়ন পরিকল্পনা বিএনপি ছাড়া আর কেউ দেয়নি, অন্যরা ব্যস্ত বিএনপির সমালোচনায়।’

Manual3 Ad Code

 

তিনি বলেন, ধানের শীষে ভোট দিলে দেশ মজবুত থাকবে, অন্তর মজবুত থাকবে এবং উন্নয়নের একটি দৃঢ় ভিত্তি তৈরী হবে।

 

Manual8 Ad Code

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারী) বিকাল সাড়ে ৫টার দিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুরানবাজার এলাকায় ধানের শীষের প্রার্থী মুজিবুর রহমান চৌধুরীর নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

হুমায়ুন কবির আরও বলেন, ‘ভোট কোনো তামাশার বিষয় নয়। মানুষকে উন্নয়নের পথ দেখানোর রাজনীতি করে বিএনপি। কে কোন ধর্মের তা কোনো বিষয় নয়। দেশের সবাই নিরাপত্তার মধ্যেই বসবাস করবে, ইনশাআল্লাহ।’

মৌলভীবাজার, সিলেট তথা বাংলাদেশের কৃতিসন্তান সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন, ‘ধানের শীষের প্রতীক সিলেট বিভাগের উন্নয়নের প্রতীক। একবার ধানের শীষে ভোট দিয়ে দেখুন, হাজী মুজিব কিভাবে শ্রীমঙ্গল-কমলগঞ্জের চেহারা বদলে দেন।’

 

আগামি ১২ ফেব্রুয়ারি ভোট বিপ্লবের মাধ্যমে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘ধানের শীষ শক্তিশালী হলে সিভিল ও পুলিশ প্রশাসন আইনের ভিত্তিতে কাজ করবে। অন্যান্য মার্কায় আপনারা ভোট দিয়ে দেখেছেন, এবার ধানের শীষে ভোট দিন।’

 

তিনি বলেন, ‘বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হলে শ্রীমঙ্গলের চা শ্রমিকদের জন্য মানসম্মত বেতনের ব্যবস্থা করা হবে, যাতে তারা সম্মানের সঙ্গে জীবনযাপন করতে পারে।’

 

Manual8 Ad Code

হুমায়ন করি বলেন, ‘বিএনপি উন্নয়নমূখী রাজনীতিতে বিশ্বাস করে। ধানের শীষের প্রার্থী বিজয়ী হলে শ্রীমঙ্গল সরকারী কলেজসহ কলেজ রোড এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে থাকা ময়লার ভাগাড় স্থানান্তরিত করা হবে। শ্রীমঙ্গল-কমলগঞ্জে খেলাধুলার উন্নয়নে কাজ করা হবে এবং শ্রীমঙ্গল পৌরসভার সীমানা সম্প্রসারণের পরিকল্পনাও বাস্তবায়ন করা হবে।’

 

সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান যেভাবে সিলেট অঞ্চলের উন্নয়ন করে গেছেন, ঠিক সেভাবেই কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে হুমায়ুন কবির বলেন, ‘তারেক রহমান যদি আমাকে কোনো দায়িত্ব দেন, তাহলে মৌলভীবাজারসহ শ্রীমঙ্গলের উন্নয়নের ধারাকে আরও এগিয়ে নেওয়া হবে। তাই একবার ধানের শীষে ভোট দিয়ে দেখেন, কিভাবে এই এলাকার উন্নয়ন হয়।’

 

Manual2 Ad Code

শ্রীমঙ্গল উপজেলা বিএনপি আহ্বায়ক নুরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, মৌলভীবাজার-৪ আসনের ধানের শীষের প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী, জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন, সদস্য সচিব আব্দুর রহিম রিপন, বিএনপির নেতা ভিপি মিজানুর রহমান মিজান প্রমুখ।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com