• সিলেট, ভোর ৫:৩০, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

পরিবারের সবাইকে ভোট কেন্দ্রে নেওয়ার আহ্বান নাসের রহমানের

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ৬, ২০২৬
পরিবারের সবাইকে ভোট কেন্দ্রে নেওয়ার আহ্বান নাসের রহমানের

Manual5 Ad Code

পরিবারের সবাইকে ভোট কেন্দ্রে নেওয়ার আহ্বান নাসের রহমানের

Manual8 Ad Code

রাজনগর প্রতিনিধি

মৌলভীবাজার–৩ (সদর–রাজনগর) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এম নাসের রহমান বলেছেন, ভোটের দিন মা–বোন সবাইকে নিয়ে নব্বই শতাংশ ভোট দিতে হবে। আগের বারের ভোটের মতো কোনো ভোটের পরিস্থিতি হবে না। পুরুষেরা ভোট দিয়ে সেন্টারে পাহারায় থাকতে হবে। ওইদিন বৃহস্পতিবার রাসুলুল্লাহ রোজা রাখতা। দরকার হলে রোজা রাখবেন। দুপুরে ভাত খেতে গেলে ভোটও চলে গেছে দেখবেন। সেন্টার ছাড়া যাবে না। একবারে সন্ধ্যাবেলা রেজাল্ট নিয়ে বাহির হতে হবে।

 

তিনি বলেন, ভোটের দিন তিনটা–সাড়ে তিনটার সময় চুরির সময়। ওই সময় সেন্টারের বাইরে শত শত মানুষ বসে থাকে তাহলে আর চুরির সাহস পাবে না। যদি দেখে ওই সময় কেউ পাহারায় নাই তাহলে ভোট চুরি করতে পারে। এর জন্য সবাইকে ভোট গ্রহণ ও গণনা পর্যন্ত সেন্টারে উপস্থিত থাকতে হবে।

 

এলাকার উন্নয়ন বিষয়ে এম নাসের রহমান বলেন, দুই কিলোমিটার রাস্তা পাকাকরণ করা হবে এবং দিঘি পার এলাকায় একপাশে গাইড ওয়াল নির্মাণ করা হবে। তিনি বলেন, এই এলাকায় আগে তিনি রাস্তাঘাট ও বিদ্যুৎ সংযোগ করে দিয়েছেন। রাজনগর পোটিয়ার্স স্কুল সব সময় বিএনপির সেন্টার ও ধানের শীষের সেন্টার উল্লেখ করে তিনি বলেন, এ এলাকার মা–বোন পরিবারের সবাইকে নিয়ে এলাকার উন্নয়নের স্বার্থে ধানের শীষে ভোট দেবেন।

Manual7 Ad Code

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাজনগর উপজেলার সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে পোটিয়ার্স সেন্টারে আয়োজিত নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

 

সভায় স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি মহরম আলীর সভাপতিত্বে আরও বক্তব্য দেন এম নাসের রহমানের কনিষ্ঠ কন্যা মাহিবা রহমান এবং রাজনগর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুবের আহমেদ চৌধুরী।

Manual8 Ad Code

 

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য বকসী মিসবাউর রহমান, মো. হেলু মিয়া, জেলা যুবদলের সাধারণ সম্পাদক এম এ মোহিত, রাজনগর উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম শেলুন, সাধারণ সম্পাদক মো. আব্বাস আলী মাস্টারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Manual8 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com