• সিলেট, দুপুর ১:০৪, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ক্ষমতায় এলে সবার আগে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে বিএনপি: তারেক রহমান

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ৭, ২০২৬
ক্ষমতায় এলে সবার আগে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে বিএনপি: তারেক রহমান

Manual4 Ad Code

ক্ষমতায় এলে সবার আগে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে বিএনপি: তারেক রহমান

 

অনলাইন ডেস্ক

 

ক্ষমতায় আসলে সবার আগে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

Manual1 Ad Code

শনিবার বেলা আড়াইটার দিকে নীলফামারী পৌরসভা মাঠে জেলা বিএনপির আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

Manual8 Ad Code

তারেক রহমান বলেন,‌‌‌‌‌‌ নীলফামারীকে শিল্পা অঞ্চল হিসেবে গড়া তোলার উদ্যোগ নেওয়া হবে। স্থাপন করা হবে কল-কারখানা। তরুণদের চাকরির ব্যবস্থা, বেকার যুবদের প্রশিক্ষণের জন্য ট্রেনিং সেন্টার স্থাপন করে প্রশিক্ষিত হিসেবে গড়ে তোলা, কৃষকদের জন্য কৃষি কার্ডসহ বিভিন্ন সুবিধার কথা মাথায় রেখে নানা উদ্যোগ নেওয়া হবে।

Manual4 Ad Code

তিনি বলেন, ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে কোনো ধর্ম-বর্ণ ছিলো না। ঠিক ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে স্বৈরাচার পতনেও কোনো ধর্ম-বর্ণ ছিলো না। আমরা ক্ষমতায় আসলে কোনো ধর্ম-বর্ণ দেখা হবে না। আমি পরিষ্কারভাবে বলতে চাই, আগামী দিনের রাজনীতি হবে দেশ গঠনের। এ ক্ষেত্রে দল-মত নির্বিশেষে একসাথে আমরা কাজ করতে চাই। সামনে এগিয়ে যেতে চাই।

বিএনপির চেয়ারম্যান বলেন, জনগণের ক্ষমতার মূল্যায়নের সময় এসেছে, এখন মেধা ও যোগ্যতার বিচার করতে চাই। সবার জন্য নিরাপদ একটি বাংলাদেশ গড়তে আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানাই।

তারেক রহমান অভিযোগ করে বলেন, ভোটারদের ভয়ভীতি এমনকি হুমকি দেওয়া হচ্ছে। আমরা অন্যায়কারীদের শাস্তির আওতায় আনতে চাই।

বক্তব্য শেষে সমাবেশে নীলফামারী-১ আসনে জোটের প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রার্থী মওলানা মঞ্জুরুল আলম আফেন্দী, নীলফামারী-২ আসনে বিএনপি প্রার্থী প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন, নীলফামারী-৩ আসনে বিএনপি প্রার্থী সৈয়দ আলী ও নীলফামারী-৪ আসনে বিএনপি প্রার্থী আব্দুল গফুর সরকারকে পরিচয় করিয়ে দেন।

জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুকের সভাপতিত্বে ও জেলা বিএনপির সদস্য সচিব এএইচএম সাইফুল্লাহ রুবেলের সঞ্চালনায় বক্তব্য দেন বিএনপির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, সাবেক সংসদ সদস্য বিলকিস ইসলাম, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু মোহাম্মদ সোয়েম, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মুক্তার হোসেন, নীলফামারী পৌর বিএনপির সাবেক সভাপতি মাহবুব উর রহমান ও নীলফামারী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আল মাসুদ চৌধুরী, জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক রেদওয়ানুল হক বাবুসহ আরও অনেকে।

এর আগে সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নীলফামারী পৌর মাঠে উপস্থিত হন জেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

বিডি-প্রতিদিন

Manual4 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com