• সিলেট, রাত ৯:৫৩, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

একটা দল হ তা শা গ্র স্ত হয়ে আবোল-তাবোল বলছে: বাবর

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ৭, ২০২৬
একটা দল হ তা শা গ্র স্ত হয়ে আবোল-তাবোল বলছে: বাবর

Manual3 Ad Code

একটা দল হ তা শা গ্র স্ত হয়ে আবোল-তাবোল বলছে: বাবর

Manual6 Ad Code

অনলাইন ডেস্ক

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও নেত্রকোনা ৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী লুৎফুজ্জামান বাবর বলেছেন, একটা দল হতাশাগ্রস্ত হয়ে আবোল-তাবোল কথা বলছে। যা খুশি করছে। একজন মুরব্বি কখনো শুয়ে পড়ছে। যা তা করছে, স্থিরতা নেই।

Manual1 Ad Code

শনিবার বিকালে নেত্রকোনা জেলার মদন উপজেলার দেওয়ান বাজার তহুরা আমিন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় খেলার মাঠে এক নির্বাচনি জনসভা শেষে এসব কথা বলেন তিনি।

Manual6 Ad Code

এসময় তিনি আরো বলেন, একজন মুরুব্বী মানুষ হতাশায় পড়ে এখন যা খুশি তা করছেন। নারীদের নিয়ে যা তা বলছেন। উনার মধ্যে স্থিরতা হারিয়ে ফেলেছেন। যাই হোক উনি মুরুব্বি মানুষ। উনার উচিত মুরুব্বীতা বজায় রাখা।

তিনি আরেক প্রশ্নের জবাবে বলেন, একটি দল ধর্মকে সর্বোচ্চ ব্যবহার করছে। যা জনগণ দেখছে শুনছে। তাই জনগণই বিচার করবেন, উনাদের প্রতিফলন উনারা পাবেন।

বিডি প্রতিদিন

Manual2 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com