• সিলেট, দুপুর ১:৫০, ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

গোয়াইনঘাটে বিএনপির মহিলা সমাবেশ

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ৮, ২০২৬
গোয়াইনঘাটে বিএনপির মহিলা সমাবেশ

Manual2 Ad Code

গোয়াইনঘাটে বিএনপির মহিলা সমাবেশ
অনলাইন ডেস্ক

গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির অঙ্গ সংগঠন ও জমিয়ত জোটের উদোগ্যে সোনার বাংলা ফুলঝুরি কোম্পানির সত্ত্বাধীকারী নজরুল ইসলামের বাড়িতে এক মহিলা সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

Manual5 Ad Code

শনিবার বিকেলে সমাবেশটি অনুষ্ঠিত হয়।

 

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট ৪ আসনে বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরীর সহধর্মিনী বেগম শামা হক চৌধুরী।

 

সভায় তোয়াকুল ইউনিয়ন মহিলাদলের সহ সভাপতি রেহেনা বেগম সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন গোয়াইনঘাট উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য মরতুজ আলী মেম্বার।

Manual8 Ad Code

 

এতে আরও বক্তব্য রাখেন তোয়াকুল ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক সামস উদ্দিন আল আজাদ, গোয়াইনঘাট উপজেলা ছাত্রদল সদস্য সচিব মুমিনুল ইসলাম মুমিন, যুবদল নেতা মরতুজ আলী মেম্বার, ইসলাম উদ্দিন, শ্রমিকদলের সভাপতি আব্দুর রব, ছাত্রদল নেতা ইকবাল হোসেন, সাইদুর রহমান, জামিল আহমদসহ ও অন্যান্য অতিথিরা।

 

এছাড়া সভায় বিএনপির অঙ্গসংগঠন ও জমিয়তের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual4 Ad Code

 

এসময় বক্তারা আরিফুল হকের সমর্থনে সবাইকে একত্রে কাজ করার আহ্বান জানান। তারা বলেন, আরিফুল হক বিজয়ী হলে সিলেট ৪ আসনে উন্নয়ন বঞ্চনার অবসান হবে। পর্যটন সমৃদ্ধ হবে এ অঞ্চল। তাই আরিফুল হককে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান বক্তারা।

Manual2 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com