• সিলেট, দুপুর ১:৩০, ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

অনশনে সিলেট-১ আসনের সিপিবি প্রার্থী সুমন

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ৮, ২০২৬
অনশনে সিলেট-১ আসনের সিপিবি প্রার্থী সুমন

Manual4 Ad Code

অনশনে সিলেট-১ আসনের সিপিবি প্রার্থী সুমন

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক

প্রশাসনের পক্ষপাতদুষ্ট আচরণ ও লেভেল প্লেয়িং ফিল্ড না থাকার অভিযোগে প্রতিবাদী অনশনে বসেছেন সিলেট-১ আসনের সিপিবি প্রার্থী। রোববার (৮ ফেব্রুয়ারি) সকাল থেকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এই অনশন শুরু করেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির মনোনীত প্রার্থী।

Manual6 Ad Code

অনশনে বসে সিপিবি প্রার্থী মোহাম্মদ আনোয়ার হোসেন সুমন অভিযোগ করেন, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ দেখিয়ে তার নির্বাচনী প্রচারণার বিলবোর্ড অপসারণ করা হলেও অন্য প্রার্থীদের ক্ষেত্রে একই বিধি প্রয়োগ করা হচ্ছে না। তিনি জানান, সিলেট মহানগরের অন্তত দুজন প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করে প্রতিটি ওয়ার্ডে দুই থেকে তিনশ বিলবোর্ড স্থাপন করেছেন।

Manual6 Ad Code

এছাড়া বৈদ্যুতিক খুঁটি ও গাছে ফেস্টুন লাগানো, নির্ধারিত সাইজ অমান্য করা এবং সিএনজিচালিত অটোরিকশায় পোস্টার লাগানোর মতো একাধিক অনিয়ম করা হলেও প্রশাসন কিংবা রিটার্নিং কর্মকর্তার পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।

প্রশাসনের পক্ষ থেকে সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়া পর্যন্ত এই প্রতিবাদী অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন সিপিবি প্রার্থী।

Manual6 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com