• সিলেট, সন্ধ্যা ৭:৪৭, ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

দেশকে এগিয়ে নিতে বিএনপিকেই প্রয়োজন -নজিবুর রহমান নজীব

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ৮, ২০২৬
দেশকে এগিয়ে নিতে বিএনপিকেই প্রয়োজন -নজিবুর রহমান নজীব

Manual2 Ad Code

ধানের শীষের সমর্থনে সিলেটে বিশাল প্রচার মিছিল
অস্থিরতা দূর করে দেশকে এগিয়ে
নিতে বিএনপিকেই প্রয়োজন
-নজিবুর রহমান নজীব

অনলাইন ডেস্ক

Manual3 Ad Code

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির এর সমর্থনে সিলেট মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক নজিবুর রহমান নজীবের নেতৃত্বে লিফলেট বিতরণ ও বিশাল প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে।

Manual2 Ad Code

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় নগরীর বন্দরবাজার এলাকা ও কোর্টপয়েন্টে লিফলেট বিতরণ শেষে ডায়বেটিক হাসপাতাল রোডের সামন থেকে মিছিলটি শুরু হয়ে জিন্দাবাজার-চৌহাট্টা সড়ক ঘুরে আবারো কোর্ট পয়েন্টে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। লিফলেট বিতরণ ও মিছিলে বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

Manual3 Ad Code

সমাবেশে সিলেট মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক নজিবুর রহমান নজীব বলেন, আগামী নির্বাচনের উপর দেশের ভবিষ্যত নির্ভর করছে। অস্থিরতা দূর করে দেশকে এগিয়ে নিতে বিএনপিকেই প্রয়োজন। বিএনপি ছাড়া অন্যকোন দল এ দেশের উন্নয়ন করতে পারবে না। তাই সবাই দলমত নির্বিশেষে দেশের স্বার্থে আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করুন। তিনি বলেন, সিলেট-১ আসনে বিএনপির প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির একজন সৎ ও যোগ্য প্রার্থী। তিনি ইতোমধ্যে সিলেটের উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা নিয়েছেন। ইনশাআল্লাহ খন্দকার মুক্তাদিরের নেতৃত্বে সিলেট হবে উন্নয়নের রোলমডেল। তিনি আগামী ১২ ফেব্রুয়ারি ভোটকেন্দ্র পাহাড়া দিয়ে ফলাফল ঘোষণার আগ পর্যন্ত নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্কতার সাথে অবস্থান করার আহবান জানান।

Manual3 Ad Code

এসময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট হাসান পাটোয়ারী রিপন, মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি তোফাজ্জল হোসেন বেলাল, সহ সভাপতি বাবলু সিংহ, শাহপরান থানা বিএনপির আহবায়ক আব্দুল মুনিম, মহানগর যুবদলের সহ-সভাপতি লাহিন আহমদ, যুক্তরাজ্য বিএনপি নেতা মো. মিজানুল ইসলাম মির্জা, মহানগর যুবদলের ২য় যুগ্ম সম্পাদক কল্লোল জ্যোতি বিশ্বাস, যুগ্ম সম্পাদক খালেদ আহমদ হোসাইন, এম এ সালাম ও দিলাজ আহমদ, যুবদল নেতা আব্দুস সালাম, মানিক খান, লিমন চৌধুরী, গণি আহমদ, জেলা যুবদলেল যুগ্ম সম্পাদক আনছার আলী, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেট জেলার সদস্য সচিব ওবায়দুর রহমান ফাহমি, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ওসমান হারুন পনির, মহানগর যুবদলের ১ম সহ-সাধারণ সম্পাদক নুর মো. খান তাইফুর, যুবদল নেতা জুনেল আহমদ, রিয়াজ আহমদ সুমন, বিএনপি নেতা নজরুল ইসলাম, যুবদল নেতা সবরুল ইসলাম নেপুর, মুরাদ আহমদ, রাহেল আহমদ, আব্দুর রব, ফাহিম মজুমদার, এড. জাহিদুল হক জাবেদ, অসিম দেব, পিনাক ঘোষ প্রমুখ।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com