• সিলেট, রাত ৮:১৪, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

মেট্রোপলিটন ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের স্প্রিং টার্মের শিক্ষার্থীদের নবীনবরণ

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ৯, ২০২৬
মেট্রোপলিটন ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের স্প্রিং টার্মের শিক্ষার্থীদের নবীনবরণ

Manual4 Ad Code

মেট্রোপলিটন ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের স্প্রিং টার্মের শিক্ষার্থীদের নবীনবরণ

Manual7 Ad Code

অনলাইন ডেস্ক

 

বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে মেট্রোপলিটন ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের ৬১তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়েছে।

Manual7 Ad Code

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক মুহাম্মাদ ইসরাত ইবনে ইসমাইল, স্কুল অব হিউমিনিটিজ এণ্ড সোশ্যাল সাইন্সেসের অ্যাক্টিং ডিন অনিক বিশ্বাস এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সৈয়দ নাকীব সাদি।

Manual5 Ad Code

এছাড়াও বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের শিক্ষক ড. মোহাম্মদ মোস্তাক আহমেদ, সানজিদা চৌধুরী এবং ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান গোলাম রাব্বানী।

পরবর্তীতে কো-কারিকুলার ও এক্সট্রা কারিকুলার নিয়ে বিভাগের শিক্ষক নোশিন তাবাসসুম এবং লার্নারস অটোনমি ও মেন্টাল হেলথ নিয়ে বিভাগের শিক্ষক আবু ইউসুফ মুসা দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। এছাড়াও কন্ট্রোলার অব এক্সামস এবং লাইব্রেরি সেকশনের পক্ষে বক্তব্য পাঠ করেন বিভাগের শিক্ষক এস কে শাহরিয়ার এবং নাহিদা সরকার নিঝুম।

Manual3 Ad Code

৫৫তম ব্যাচের শিক্ষার্থী মারুফা আক্তার ও ৫৮তম ব্যাচের শিক্ষার্থী তাসফিয়া মনজুর ইশিকার সঞ্চালনায় এবং বিভাগের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। নতুন শিক্ষার্থীদের নিয়ে একটি আইস ব্রেকিং গেম শো অনুষ্ঠিত হয়। পরবর্তীতে ডিপার্টমেন্টের একটি প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও ফটোসেশনের মাধ্যমে আনন্দঘন এ আয়োজনের সমাপ্তি ঘোষণা করা হয়৷

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com